• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. নরসিংদী

নরসিংদীর ইউপি চেয়ারম্যান বিমানবন্দরে গ্রেপ্তার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিনরসিংদী
৩০ সেপ্টেম্বর ২০২৪, ২২:০৭
অ+
অ-
নরসিংদীর ইউপি চেয়ারম্যান বিমানবন্দরে গ্রেপ্তার

নরসিংদীর মাধবদী উপজেলার মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের আলোচিত সাবেক চেয়ারম্যান মাহবুবুল হাসান মাহবুব হত্যা মামলার আসামি মেহেরপাড়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আজহার অমিত প্রান্তকে দেশত্যাগের সময় গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে হজরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। রাতে ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন মাধবদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন।

তিনি বলেন, সোমবার দুপুরে পালিয়ে দেশত্যাগ করার সময় আজহার অমিত প্রান্তকে হজরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন থেকে পুলিশ গ্রেপ্তার করে। মাধবদী থানায় অবগত করলে থানা পুলিশ বিমানবন্দরে যায়। পরে আইনি প্রক্রিয়া শেষে বিকেলে মাধবদী থানা পুলিশের কাছে ইমিগ্রেশন পুলিশ তাকে সোপর্দ করে।

ওসি আরও বলেন, মেহেরপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হাসান মাহবুব হত্যা মামলার ৫ নম্বর ও বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত জাহাঙ্গীর হত্যা মামলার ৪৬ নম্বর আসামি চেয়ারম্যান আজহার অমিত প্রান্ত।

বিজ্ঞাপন

তন্ময় সাহা/এমজেইউ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

গ্রেফতারচেয়ারম্যানছাত্র আন্দোলনহত্যা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

সার কালোবাজারির ঘটনায় বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪

সার কালোবাজারির ঘটনায় বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪