• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ব্রাহ্মণবাড়িয়া

ব্রাক্ষণবাড়িয়ায় তাহেরীর ওপর হামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিব্রাহ্মণবাড়িয়া
৩০ সেপ্টেম্বর ২০২৪, ২৩:১৩
অ+
অ-
ব্রাক্ষণবাড়িয়ায় তাহেরীর ওপর হামলা

ব্রাহ্মণবাড়িয়ার ইসলামী বক্তা গিয়াস উদ্দিন আত তাহেরীর ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার (৩০) সেপ্টেম্বর জেলা শহরের টি.এ.রোড এলাকায় হামলার শিকার হওয়ার দাবি করেন তিনি।

বিজ্ঞাপন

তাহেরী সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় হামলার বিষয়টি জানিয়েছেন।

ভিডিও সূত্রে জানা গেছে, সোমবার বিকাল ৫টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে জেলা আহলে সুন্নত ওয়াল জামাতের একটি মানববন্ধনের আয়োজন করা হয়েছিল। তবে নিরাপত্তা জনিত কারণে সংগঠনটির নেতারা এই কর্মসূচী বাতিল করেন। এদিন তাহেরী জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ করার জন্য গাড়িতে করে জেলা শহরের ভেতর দিয়ে কাউতলী যাওয়ার পথে টি.এ.রোড এলাকায় আসলে একদল মাদ্রাসার ছাত্র  তার গাড়িতে হামলা করে।

আরও পড়ুন

ওয়াজ চলাকালে মুফতি তাহেরীর গাড়ি ভাঙচুর

বিজ্ঞাপন

তাহেরী বলেন, “আমরা মহানবী (স.) এর কটুক্তির প্রতিবাদে মানববন্ধনের আয়োজন করেছিলাম। তবে মানববন্ধনটি বন্ধ করার জন্য সামাজিক যোগযোগমাধ্যমসহ প্রশাসনের নিকট অনেকে থ্রেড করেছেন।”

ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার পর যারা হামলা চালিয়েছে তাদের সিসি ক্যামেরার মাধ্যমে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মফর হোসেন বলেন, গিয়াস উদ্দিন আত তাহেরীর পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ আসেনি। উনার উপর হামলা হয়েছে এমন একটি ভিডিও বার্তা ফেসবুকে দেখেছি। তাছাড়া তিনি মুঠোফোনের মাধ্যমে হামলার বিষয়টি জানিয়েছেন।

বিজ্ঞাপন

মাজহারুল করিম অভি/এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

একদিনের ব্যবধানে যমুনা সেতু দিয়ে গেলো ১০ হাজারের বেশি অতিরিক্ত যানবাহন

ঈদ উপলক্ষে আপন নীড়ে ছুটছেন মানুষএকদিনের ব্যবধানে যমুনা সেতু দিয়ে গেলো ১০ হাজারের বেশি অতিরিক্ত যানবাহন

শিশুকে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা সুপার গ্রেপ্তার

আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে ভর্তিশিশুকে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা সুপার গ্রেপ্তার

নোয়াখালীতে ইউএনওর ‘আপত্তিকর ভিডিও’ নিয়ে চাঞ্চল্য, হানি ট্র্যাপের গুঞ্জন

নোয়াখালীতে ইউএনওর ‘আপত্তিকর ভিডিও’ নিয়ে চাঞ্চল্য, হানি ট্র্যাপের গুঞ্জন

সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই সেবা চালু প্রধানমন্ত্রীর

সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই সেবা চালু প্রধানমন্ত্রীর