• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. টাঙ্গাইল

দেশে যত অন্যায় হয়েছে তার ৯০ ভাগ শেখ হাসিনা করেছে : কাদের সিদ্দিকী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিটাঙ্গাইল
১ অক্টোবর ২০২৪, ১৮:৪৫
অ+
অ-
দেশে যত অন্যায় হয়েছে তার ৯০ ভাগ শেখ হাসিনা করেছে : কাদের সিদ্দিকী

দেশে যত অন্যায় হয়েছে তার ৯০ ভাগ শেখ হাসিনা নিজে করেছেন বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে নিহত সেনা কর্মকর্তা তানজিম সারোয়ার নির্জনের টাঙ্গাইল শহরের করের বেতকা বাড়িতে তার স্বজনদের সঙ্গে সমবেদনা ও স্বাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

কাদের সিদ্দিকী বলেন, বিগত ১৬-১৭ বছর শেখ হাসিনার নেতৃত্বে দেশটা ভালো চলে নাই। এ দেশ আওয়ামী লীগ সরকারের ছিল না এবং মানুষের সরকার ছিল না। এ দেশ ছিল শেখ হাসিনার সরকার। এ দেশে যত অন্যায় হয়েছে তার ৯০ ভাগ শেখ হাসিনা নিজে করেছেন,  আর ১০ ভাগ অপরাধ যারা করেছেন তারা বাধ্য হয়ে করেছেন। এর পরিবর্তন দরকার। এই বিপ্লব যদি ব্যর্থ হয় তাহলে ভবিষ্যত বাংলাদেশের জন্য অন্ধকার। সেই জন্য বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সফলতা ধরে রাখতে হবে।

তিনি বলেন, দেশটা কেমন যেন হয়ে গেছে। মানবিক মূল্যবোধ একেবারে ধ্বংস হয়ে গেছে। যে দেশে একজন সেনা কর্মকর্তাকে এভাবে ডাকাত দল হামলা চালিয়ে হত্যা করতে পারে, তাহলে বুঝতে হবে সমাজে কিছু নেই, আইন কানুন বলতে কিছু নেই।

কাদের সিদ্দিকী বলেন, সেনাবাহিনীর পোশাক পরা এক মানুষের গায়ে দুষ্কৃতকারীরা যখন আঘাত করতে পারে তাহলে বুঝতে হবে দেশে আইন-শৃঙ্খলা বলে অথবা দেশে শাসন ব্যবস্থার প্রতি মানুষের যে শ্রদ্ধা ভালোবাসা এবং দুষ্টু লোকের যে ভয় থাকে তা কিছুই নেই। সমাজটাকে বদলাতে হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমি রাজনীতিকে ইবাদতের মতো মনে করে রাজনীতি করি। এজন্য আমি প্রচুর সম্মান পেয়েছি। প্রচুর অসম্মানও পেয়েছি। গালাগালিও শুনেছি। এতদিন বেঁচে না থাকলে আমি গালাগালি শুনতাম না। আমি যদি ৭১ এর যুদ্ধ করতে না পারতাম যারা গালাগালি করেন তাদের অধিকাংশের জন্ম হয়তো পাকিস্তানের জারজ হিসেবে হতে পারত।

এ সময় কৃষক শ্রমিক জনতা লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অভিজিৎ ঘোষ/আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

রাজনীতিবিদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব‘বগুড়ার উন্নয়নে ১৭ বছর শুধু ঘোষণা হয়েছে, কিছুই বাস্তবায়ন হয়নি’

আমি ঘন ঘন মত-পথ বদল করি না : কাদের সিদ্দিকী

আমি ঘন ঘন মত-পথ বদল করি না : কাদের সিদ্দিকী

পদ-পদবির জন্য নয়, দেশ রক্ষার লক্ষ্যে সংগঠন গড়ে তোলা হচ্ছে : ইশরাক হোসেন

পদ-পদবির জন্য নয়, দেশ রক্ষার লক্ষ্যে সংগঠন গড়ে তোলা হচ্ছে : ইশরাক হোসেন

ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি : পানিসম্পদ মন্ত্রী

ক্ষমতা নয়, আমরা রাষ্ট্রীয় দায়িত্ব নিয়েছি : পানিসম্পদ মন্ত্রী