• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. সাতক্ষীরা

দেড় বছরের মেয়েকে হত্যার পর অন্তঃসত্ত্বা মায়ের আত্মহত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিসাতক্ষীরা
১ অক্টোবর ২০২৪, ২০:০০
অ+
অ-
দেড় বছরের মেয়েকে হত্যার পর অন্তঃসত্ত্বা মায়ের আত্মহত্যা

দ্বিতীয় বিয়ে করায় স্বামীর ওপর অভিমান করে দেড় বছরের মেয়েকে হত্যার পর নিজেও আত্মহত্যা করেছেন মনিরা খাতুন (২৫) নামে এক নারী। তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা  ছিলেন। মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার ঘোনার এলাকায় বাবার বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

মনিরা খাতুন ওই গ্রামের মনিরুজ্জামানের মেয়ে ও পার্শ্ববর্তী কুশখালী এলাকার রাজুর স্ত্রী। পুলিশ অন্তঃসত্ত্বা মনিরা খাতুন ও তার দেড় বছরের কন্যা জান্নাতুলের মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

স্থানীয়রা জানান, মনিরা ৯ মাসের অন্তঃসত্ত্বা। কয়েক দিনের মধ্যেই তার সিজার করার কথা ছিল। এদিকে কিছু দিন আগে মনিরার স্বামী রাজু দ্বিতীয় বিয়ে করেন। এনিয়ে তাদের মধ্যে ঝগড়া চলছিল। এর আগেও মনিরা  বাবার বাড়ি এসে থেকেছেন। দুদিন আগে তিনি বাবার বাড়ি আসেন। এরই মধ্যে মঙ্গলবার সকালে তিনি গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেন। এর আগে তিনি তার মেয়ে জান্নাতুলকেও একইভাবে গ্যাস ট্যাবলেট খাইয়ে হত্যা করেন।

সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) দেলোয়ার জানান, মা-মেয়ের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সদর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

বিজ্ঞাপন

ইব্রাহিম খলিল/আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আত্মহত্যাহত্যা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘মেয়েকে অত্যাচার করতো জামাই, সে আমার মেয়েকে হত্যা করেছে’

নিহত জাবি ছাত্রী খাদিজার মা‘মেয়েকে অত্যাচার করতো জামাই, সে আমার মেয়েকে হত্যা করেছে’

জাবি শিক্ষার্থী খাদিজা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি টিআইবির

জাবি শিক্ষার্থী খাদিজা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি টিআইবির

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ১০ বছরের শিশুর গায়ে আগুন দিল কিশোর

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ১০ বছরের শিশুর গায়ে আগুন দিল কিশোর