• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. শরীয়তপুর

বাল্কহেডের ধাক্কায় নির্মাণাধীন সেতু ভেঙে শ্রমিক আহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিশরীয়তপুর
২ অক্টোবর ২০২৪, ১২:৫৮
অ+
অ-
বাল্কহেডের ধাক্কায় নির্মাণাধীন সেতু ভেঙে শ্রমিক আহত

শরীয়তপুরে বাল্কহেডের ধাক্কায় কীর্তিনাশা নদীর ওপর নির্মাণাধীন ফুট বেইলি সেতুর একাংশ ভেঙে এক নির্মাণ শ্রমিক আহত হয়েছেন। এ ঘটনায় বাল্কহেডসহ দুইজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে জনতা।

বিজ্ঞাপন

বুধবার (২ অক্টোবর) সকালে শরীয়তপুরের নড়িয়া বাজার সংলগ্ন নির্মাণাধীন ফুট বেইলি সেতুতে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত বছর ডিসেম্বর মাসে পুরোনো সেতু ভেঙে নদীর ওপর ফুট বেইলি সেতু নির্মাণ শুরু করা হয়। বুধবার সকাল ৯টার দিকে একটি বালুভর্তি বাল্কহেড সেতুটির নিচ দিয়ে যাওয়ার সময় এর পিলারের ধাক্কা দেয়। এতে সেতুর একটি অংশ ভেঙে পড়ে। এ সময় সেতুর ওপরে কর্মরত অবস্থায় থাকা এক নির্মাণ শ্রমিক আহত হন। পরে স্থানীয়রা বাল্কহেডের চালক মো. হাসান হাওলাদার (৩০) ও সোহেল কিবরিয়া (২৬) নামে দুইজনকে আটক করে নড়িয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে। বাল্কহেডটিও জব্দ করেছে পুলিশ।

নড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন মোল্লা ঢাকা পোস্টকে বলেন, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

সাইফ রুদাদ/আরকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আহতসেতু দুর্ঘটনা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দুর্ঘটনার কবলে এমপি মুজাহিদের গাড়ি, আহত ৩

দুর্ঘটনার কবলে এমপি মুজাহিদের গাড়ি, আহত ৩

ইসরায়েলের পুলিশ সদর দপ্তরে হামলার দাবি ইরানের

ইসরায়েলের পুলিশ সদর দপ্তরে হামলার দাবি ইরানের

এএসআইকে পিটিয়ে মাথা ফাটানোর অভিযোগ সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে

এএসআইকে পিটিয়ে মাথা ফাটানোর অভিযোগ সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে

ছেলের বাঁশের খুঁটির আঘাতে বাবার মৃত্যু, মা-মেয়ে হাসপাতালে

ছেলের বাঁশের খুঁটির আঘাতে বাবার মৃত্যু, মা-মেয়ে হাসপাতালে