• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. সাতক্ষীরা

‘অত্যাচার নির্যাতনে জড়িতদের বিএনপিতে ঠাঁই হবে না’

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা 
২ অক্টোবর ২০২৪, ২১:২৬
অ+
অ-
‘অত্যাচার নির্যাতনে জড়িতদের বিএনপিতে ঠাঁই হবে না’

বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, হিন্দুদের অত্যাচার নির্যাতনে জড়িতদের বিএনপিতে ঠাঁই হবে না। এটা শুধু আমার কথা নয়, এটা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ। কোনো হিন্দু ভাইয়ের ক্ষতি হবে আর আমি বসে থাকব এমনটি কখনো হবে না।

বিজ্ঞাপন

বুধবার (২ অক্টোবর) সাতক্ষীরার কলারোয়া পৌরসভার অডিটোরিয়ামে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, দলের কোনো নেতাকর্মী যদি মাদকের সঙ্গে জড়িত থাকে তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগ যে চরিত্র দেখিয়েছে, সেই চরিত্র আমরা দেখাতে পারি না।

কলারোয়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি হরেন্দ্র নাথের সভাপতিত্বে ও সন্তোষ কুমার ঘোষের সঞ্চালনায় ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

এ সময় আরও উপস্থিত ছিলেন, কলারোয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ রইচউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম-সম্পাদক মারুফ উল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক  মমতাজুল ইসলাম চন্দন প্রমুখ।

ইব্রাহিম খলিল/এসকেডি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিএনপি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

যুদ্ধ সামলাতে ৩৯ দেশে তেলের দাম বেড়েছে, বাংলাদেশে বাড়েনি

বিমান প্রতিমন্ত্রীযুদ্ধ সামলাতে ৩৯ দেশে তেলের দাম বেড়েছে, বাংলাদেশে বাড়েনি

আজ থেকে নাটোরের মাটিতে কোনো সন্ত্রাস-চাঁদাবাজি হতে দেব না : হুইপ দুলু

আজ থেকে নাটোরের মাটিতে কোনো সন্ত্রাস-চাঁদাবাজি হতে দেব না : হুইপ দুলু

দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী