• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ময়মনসিংহ

ময়মনসিংহের আলোচিত পরিবহন নেতা মাহাবুবুর গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকময়মনসিংহ
৩ অক্টোবর ২০২৪, ২১:৪১
অ+
অ-
ময়মনসিংহের আলোচিত পরিবহন নেতা মাহাবুবুর গ্রেপ্তার 

ময়মনসিংহের আলোচিত পরিবহন ব‍্যবসায়ী ও জেলা আওয়ামী লীগের সদস‍্য মো. মাহাবুবুর রহমানকে (৫৮) গ্রেপ্তার করেছে র‍্যাব।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেলে র‍্যাব-১৪-এর কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. সামসুজ্জামান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ‍্য নিশ্চিত করেছেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী রেদোয়ার হাসান সাগর হত্যা মামলায় বুধবার (২ অক্টোবর) দিবাগত রাতে নগরীর সানকিপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আওয়ামী লীগ নেতা মাহাবুবুর রহমান জেলা মোটর মালিক সমিতির মহাসচিব এবং বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক।

বিজ্ঞাপন

কেতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, সাগর হত্যা মামলায় মাহাবুবুর রহমানকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে গত ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ময়মনসিংহ নগরের মিন্টু কলেজ এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন শিক্ষার্থী রেদোয়ান হাসান (২৪)। তিনি নগরীর আকুয়া চৌরঙ্গী মোড় এলাকার আসাদুজ্জামানের ছেলে এবং  ফুলবাড়িয়া কলেজের সম্মান (অনার্স) চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। ওই ঘটনায় গত ২৪ জুলাই কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) আজগর আলী বাদী হয়ে অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে একটি মামলা করেন।

মো. আমান উল্লাহ আকন্দ/এমজেইউ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আওয়ামী লীগগ্রেফতার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা গ্রেপ্তার

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ভাগিনা গ্রেপ্তার

ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর বিপি ইমরান গ্রেপ্তার

ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর বিপি ইমরান গ্রেপ্তার

মাদক নিয়ে বিরোধের জেরে বন্ধুকে মাথা বিচ্ছিন্ন করে হত্যা, গ্রেপ্তার ২

মাদক নিয়ে বিরোধের জেরে বন্ধুকে মাথা বিচ্ছিন্ন করে হত্যা, গ্রেপ্তার ২