• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. নওগাঁ
ফেসবুক স্ট্যাটাস

সাবেক খাদ্যমন্ত্রীর জন্য আমৃত্যু লড়তে চান মেয়ে তৃণা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিনওগাঁ
৪ অক্টোবর ২০২৪, ০৬:১৯
অ+
অ-
সাবেক খাদ্যমন্ত্রীর জন্য আমৃত্যু লড়তে চান মেয়ে তৃণা

প্রায় দুই মাস পলাতক থাকার পর নওগাঁ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার গ্রেপ্তার হয়েছেন। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ।

বিজ্ঞাপন

এর দুই ঘণ্টা পর রাত সাড়ে ১০টায় নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেন সাধন চন্দ্র মজুমদারের ছোট মেয়ে তৃণা মজুমদার।

তিনি ওই স্ট্যাটাসে লেখেন, ‘তাও তো দুই মাস বাবার পাশে থাকতে পেরেছি। আমার হাত থেকেই নিয়ে গেলো। অনেক শক্তি দিয়েছে দুমাস আমাকে। সত্যের পথ কঠিন, এটাই শিখেছি ওনার কাছে, দেখা যাক। তৃণা, আমৃত্যু লড়াই করবে বাবার জন্য।’

তৃণার এই ফেসবুক স্ট্যাটাসে মুহূর্তের মধ্যেই কমেন্ট করতে থাকেন নেটিজেনরা। যেখানে আওয়ামী লীগ নেতাকর্মীরা ইতিবাচক মন্তব্য করলেও নেতিবাচক মন্তব্যের ঝড় তুলতে থাকেন সাধন চন্দ্রের নির্বাচনী এলাকা নওগাঁর সাপাহার, পোরশা ও নিয়ামতপুর উপজেলার বাসিন্দারা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বসুন্ধরা থেকে সাবেক খাদ্যমন্ত্রী গ্রেপ্তার
চাল আমদানি নয়, ভবিষ্যতে আমরা রপ্তানি করবো : খাদ্যমন্ত্রী

কমেন্টে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় খাদ্য বিভাগের কিছু কর্মকর্তাদেরও। তাদের তোপের মুখে ২০ মিনিটের মধ্যেই স্ট্যাটাসটি ফেসবুক থেকে সরিয়ে নেন তৃণা।

উল্লেখ্য, নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) আসন থেকে নবম, দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে পরপর চারবার সংসদ সদস্য হন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদার। ২০১৮ সালে তৃতীয়বারের মতো সংসদ সদস্য হওয়ার পর তিনি খাদ্যমন্ত্রীর দায়িত্ব পান। আওয়ামী লীগের বিগত সরকারেও খাদ্যমন্ত্রী ছিলেন তিনি। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে একাধিক মামলা হয়।

বিজ্ঞাপন

আরমান হোসেন রুমন/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

খাদ্যমন্ত্রীফেসবুক

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

যে ওড়নায় ঢাকার কথা নববধূর লাজুক হাসি, সেই ওড়নাতেই নিথর দেহ

যে ওড়নায় ঢাকার কথা নববধূর লাজুক হাসি, সেই ওড়নাতেই নিথর দেহ

কুড়িয়ে পাওয়া লাখ টাকা মাইকিং করে মালিককে ফেরত দিলেন ব্যবসায়ী

কুড়িয়ে পাওয়া লাখ টাকা মাইকিং করে মালিককে ফেরত দিলেন ব্যবসায়ী

গৌরনদীতে শিক্ষার্থীদের সন্ধ্যার পর আড্ডা নিষিদ্ধ, মাইকিং করে সতর্কতা

গৌরনদীতে শিক্ষার্থীদের সন্ধ্যার পর আড্ডা নিষিদ্ধ, মাইকিং করে সতর্কতা