• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. জয়পুরহাট

জয়পুরহাটে ইউপি চেয়ারম্যান রাহেল ইমাম গ্রেপ্তার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিজয়পুরহাট
৭ অক্টোবর ২০২৪, ০৬:০৬
অ+
অ-
জয়পুরহাটে ইউপি চেয়ারম্যান রাহেল ইমাম গ্রেপ্তার

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সোনামূখী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও একই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডিএম রাহেল ইমামকে (৬৫) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আক্কেলপুর থানায় নাশকতার মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (০৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় জাফরপুর রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবির উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

এনবিআরের সাবেক চেয়ারম্যান নজিবুর রহমান গ্রেপ্তার
ভারতে পালানোর সময় সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ আটক
শেরপুরের নকলায় বন্যার ভয়াল থাবায় পানিবন্দি ৩০ হাজার মানুষ

বিজ্ঞাপন

গ্রেপ্তার রাহেল ইমাম গুনিপুর গ্রামের বাসিন্দা। তিনি সোনামুখী ইউনিয়নের টানা তিনবারের চেয়ারম্যান ছিলেন। এর আগে, তিনি একই ইউনিয়ন পরিষদের তিন বার সদস্যও ছিলেন। সোনামুখী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির পদে আছেন তিনি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় ইউপি চেয়ারম্যান রাহেল ইমাম জাফরপুর রেলস্টেশনে বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় ডিবি পুলিশের একটি দল সেখানে গিয়ে তাকে গ্রেপ্তার করে।

ডিবির এসআই জাহাঙ্গীর আলম বলেন, সোনামুখী ইউপি চেয়ারম্যান ডিএম রাহেল ইমাম আক্কেলপুর থানায় নাশকতা মামলার আসামি। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

চম্পক কুমার/এফআরএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

গ্রেফতার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে দুই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে দুই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার