• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. কক্সবাজার

কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ সেই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিকক্সবাজার
৭ অক্টোবর ২০২৪, ১৭:৪৭
অ+
অ-
কক্সবাজার সৈকতে গোসলে নেমে নিখোঁজ সেই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ স্কুলশিক্ষার্থী আসমাইনের (১৪) মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে শহরের সমিতিপাড়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শিক্ষার্থী কক্সবাজার শহরের পিটি স্কুল এলাকার করিমুল হকের ছেলে। সে কক্সবাজার টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

বিষয়টি নিশ্চিত করেছেন সি সেইফ লাইফগার্ডের ইনচার্জ মোহাম্মদ ওসমান গনি। তিনি বলেন, সকালে সৈকতের শৈবাল পয়েন্টে গোসলে নেমে এক শিক্ষার্থী নিখোঁজ হয়। কয়েক ঘণ্টা পরে সমিতি পাড়া থেকে মরদেহ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

নিহত শিক্ষার্থীর বড় ভাই আশফাকুল হক বলেন, আমার ছোট ভাই স্কুলে যাওয়ার জন্য ঘর থেকে বের হয়। স্কুল শুরু হয় সকাল ৮টায়। তারপর আমরা স্কুলশিক্ষকের মাধ্যমে খবর পাই সে নিখোঁজ রয়েছে। শুনেছি ৯ জন বন্ধু স্কুল পালিয়ে একসঙ্গে সমুদ্র সৈকতে আসে। সেখানে ফুটবল খেলার এক পর্যায়ে গোসলে নেমে নিখোঁজ হয় সে।পরে সমিতি পাড়া থেকে মরদেহ উদ্ধার করা হয়।

কক্সবাজার পর্যটক সেলের ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন বলেন, গোসল করতে নেমে নিখোঁজ স্কুলশিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাইদুল ইসলাম ফরহাদ/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মৃত্যুসমুদ্র সৈকত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মালদ্বীপে অগ্নিকাণ্ডে নিহত আরেক বাংলাদে‌শির মরদেহ আসছে রাতে

মালদ্বীপে অগ্নিকাণ্ডে নিহত আরেক বাংলাদে‌শির মরদেহ আসছে রাতে

উত্তরার আজমপুরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

উত্তরার আজমপুরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন