বিজ্ঞাপন

কাঁঠাল গাছে ঝুলছিল প্রবাসফেরত যুবকের মরদেহ

কাঁঠাল গাছে ঝুলছিল প্রবাসফেরত যুবকের মরদেহ

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামে কাঁঠাল গাছ থেকে প্রবাসফেরত এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৭ অক্টোবর) বিকেলে মেহেরপুর সদর থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নিহত মিরাজ আলী বুড়িপোতা গ্রামের মৃত আওলাদ হোসেনের ছেলে। নিহতের পরিবারের দাবি প্রতিপক্ষরা মিরাজকে হত্যার পর গাছে ঝুলিয়ে রেখেছে।

নিহতের মা সোনাভানু বলেন, মিরাজ ৬ বছর মালয়েশিয়ায় ছিলেন। এ সময় মিরাজের স্ত্রী সাবিনার সঙ্গে আদম ব্যবসায়ী স্থানীয় জিয়া নামের এক ব্যক্তির পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। মিরাজ দেশে ফেরার আগে স্ত্রী সাবিনা কোনো কিছু না জানিয়ে আদম ব্যবসায়ী জিয়ার সঙ্গে অন্যত্র চলে যায়। আমার ধারণা আমার ছেলেকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ কনি মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে হত্যা নাকি আত্মহত্যা তা বোঝা যাবে। এর আগে কিছু বলা যাবে না।

নিহতের পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানা পুলিশের এই কর্মকর্তা।

আকতারুজ্জামান/এএমকে

বিজ্ঞাপন