• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. নওগাঁ

মান্দা উপজেলার সাবেক চেয়ারম্যান তোফা কারাগারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিনওগাঁ
৮ অক্টোবর ২০২৪, ১৭:১৪
অ+
অ-
মান্দা উপজেলার সাবেক চেয়ারম্যান তোফা কারাগারে

চাঁদাবাজি, অগ্নিসংযোগ, হত্যাচেষ্টার অভিযোগসহ বিস্ফোরক আইনের মামলায় নওগাঁর মান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফাকে (৫২) গ্রেপ্তারের পর কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (৮ অক্টোবর) রাতে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

বিজ্ঞাপন

মান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বিষয়টি নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, উজায়ের নবী নামের এক ব্যক্তির করা মামলার এজাহারভুক্ত আসামি সাবেক উপজেলা চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তোফাকে সোমবার দুপুরে মান্দা উপজেলার বিন্দুবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে রাতেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

তোফাজ্জল হোসেন মান্দা সদর ইউনিয়নের সাহাপুর গ্রামের মৃত করিম মণ্ডলের ছেলে ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন। ২০২৪ সালে উপজেলা পরিষদ নির্বাচনে হেলিকপ্টার প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন তিনি।

আরমান হোসেন রুমন/এমজেইউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

কারাগারচেয়ারম্যান

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

জাবি শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী কারাগারে

জাবি শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী কারাগারে

ঈদে কারাবন্দিদের উন্নতমানের খাবার পরিবেশন করা হবে

ঈদে কারাবন্দিদের উন্নতমানের খাবার পরিবেশন করা হবে

নাটোরে কৃষক হত্যা মামলায় নারীসহ ৪ জনের যাবজ্জীবন

নাটোরে কৃষক হত্যা মামলায় নারীসহ ৪ জনের যাবজ্জীবন

বছরের পর বছর ঝুলে আছে কারাবন্দিদের জন্য অ্যাম্বুলেন্স কেনার প্রস্তাব

পর্যাপ্ত অ্যাম্বুলেন্সের অভাবে বাড়ছে মৃত্যুবছরের পর বছর ঝুলে আছে কারাবন্দিদের জন্য অ্যাম্বুলেন্স কেনার প্রস্তাব