• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে দেয়াল চাপা পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিলক্ষ্মীপুর 
৮ অক্টোবর ২০২৪, ১৯:০৯
অ+
অ-
লক্ষ্মীপুরে দেয়াল চাপা পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

লক্ষ্মীপুরের রামগঞ্জে কাজ করার সময় দেয়াল ভেঙে চাপা পড়ে শরীফ হোসেন (২০) নামের এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সেফালীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত শরীফ সেফালীপাড়া গ্রামের বাইন্নার বাড়ির দুলাল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শরীফসহ কয়েকজন শ্রমিক প্রতিবেশীর দেয়াল সংস্কারের কাজ করছিলেন। তখন দেয়ালটি ভেঙে পড়ে। এতে শরীফ চাপা পড়েন। শরীফকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নির্মাণাধীন বাড়ির মালিক প্রবাসী নবী মিয়া বলেন, আমার বসতঘরের কাজ চলমান ছিল। কয়েক দিন ধরে শরীফ ও সহকর্মীরা কাজ করে আসছে। হঠাৎ করেই দেয়ালটি ভেঙে আজ এই দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

শরীফের বাবা দুলাল মিয়া বলেন, শরীফ আমার একমাত্র সন্তান। পরিবারের জীবিকা নির্বাহে তার ভূমিকা ছিল। এখন আমাদের কী উপায় হবে।

রামগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ নিয়ে থানায় কেউ অভিযোগ দেয়নি।

হাসান মাহমুদ শাকিল/এমজেইউ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মৃত্যু

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মালদ্বীপে অগ্নিকাণ্ডে নিহত আরেক বাংলাদে‌শির মরদেহ আসছে রাতে

মালদ্বীপে অগ্নিকাণ্ডে নিহত আরেক বাংলাদে‌শির মরদেহ আসছে রাতে

উত্তরার আজমপুরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

উত্তরার আজমপুরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন