• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ঢাকা

সাঁতার শিখতে গিয়ে নিখোঁজ কলেজছাত্রের মরদেহ উদ্ধার 

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধিসাভার (ঢাকা)
৮ অক্টোবর ২০২৪, ১৯:২৯
অ+
অ-
সাঁতার শিখতে গিয়ে নিখোঁজ কলেজছাত্রের মরদেহ উদ্ধার 

সাভার মডেল থানার পুকুরে সাঁতার শিখতে গিয়ে নিখোঁজ হওয়ার তিন ঘণ্টা পর আব্দুল্লাহ নেওয়াজ তুষার নামের এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে সাভার মডেল থানার পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

নিহত কলেজ শিক্ষার্থী আব্দুল্লাহ নেওয়াজ তুষার সাভার পৌর এলাকার সোবহানবাগ মহল্লার নুর ইসলামের ছেলে। তিনি সাভার কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী।

সহপাঠীরা জানান, আব্দুল্লাহ নৌবাহিনীতে চাকরির জন্য সাঁতার শিখতে সাভার থানার পুকুরে আসে। দুপুর ১টার দিকে মডেল থানার পুকুরে একাই নেমে পানিতে তলিয়ে যায়। এ সময় থানার ঘাটে দুই শিশু আব্দুল্লাহকে তলিয়ে যেতে দেখে পুলিকে খবর দেন।

টঙ্গী ফায়ার স্টেশনের ডুবুরি দলের ইনচার্জ আবু বক্কর সিদ্দিক বলেন, খবর পেয়ে ডুবুরি দলের চারজন প্রায় আধা ঘণ্টার চেষ্টায় ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে।

বিজ্ঞাপন

সাভার মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই)  মিজানুর রহমান মিজান ঢাকা পোস্টকে বলেন, ফায়ার সার্ভিসের  ডুবুরি দলের সদস্যরা প্রায় আধা ঘণ্টার চেষ্টায় ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে জানা যায়, সাঁতার শেখার জন্য আব্দুল্লাহ একাই এসেছিল। তবে ঘটনাটি আরও তদন্ত করা হবে।

লোটন আচার্য্য/এমজেইউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মরদেহ উদ্ধার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ভাড়া বাসা থেকে জাবি ছাত্রীর মরদেহ উদ্ধার

ভাড়া বাসা থেকে জাবি ছাত্রীর মরদেহ উদ্ধার

ফেনীর রাজাঝির দিঘিতে ফের রহস্যজনক মরদেহ, এলাকায় চাঞ্চল্য

ফেনীর রাজাঝির দিঘিতে ফের রহস্যজনক মরদেহ, এলাকায় চাঞ্চল্য

ভাড়া বাসা থেকে শিক্ষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ভাড়া বাসা থেকে শিক্ষকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

হাতিরঝিলে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে প্রাণ গেল নারীর

হাতিরঝিলে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে প্রাণ গেল নারীর