• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. শরীয়তপুর

সরকার জনগণের কল্যাণের জন্য কোনো আইন পাস করেনি : ফয়জুল করীম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিশরীয়তপুর
৮ অক্টোবর ২০২৪, ২১:০৫
অ+
অ-
সরকার জনগণের কল্যাণের জন্য কোনো আইন পাস করেনি : ফয়জুল করীম

এ দেশের সরকার জনগণের কল্যাণের জন্য কোনো আইন পাস করেনি বরং সরকার শুধু নিজেদের নিরাপত্তা ও স্বার্থ রক্ষার জন্য আইন পাস করেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যায় শরীয়তপুরের সখিপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম বলেন, সরকারের পাস করা আইনের মাধ্যমে জাতিকে নির্যাতন ও নিপীড়ন করা হচ্ছে, যা জনগণের অধিকার ও স্বাধীনতার পরিপন্থি। সরকারের মূল দায়িত্ব হচ্ছে জনগণের সেবা করা। যদি সরকার এই দায়িত্ব পালন না করে, তাহলে এমন সরকারের কোনো প্রয়োজন নেই।

তিনি আরও বলেন, বিগত সরকারের আমলে ১৪ লাখ কোটি টাকা পাচার হয়েছে, যা বাংলাদেশের প্রায় দুইবারের বাজেটের সমান। এ ছাড়া বাংলাদেশ ব্যাংক থেকে ৯৮ হাজার কোটি টাকা লুটপাট হয়েছে। বর্তমানে প্রতিটি বাংলাদেশির মাথার ওপর প্রায় দেড় লাখ টাকা ঋণ রয়েছে।

বিজ্ঞাপন

শায়েখে চরমোনাই বলেন, দেশের গরিব শ্রমিক ও সাধারণ মানুষরা নিয়মিত ভ্যাট ও ট্যাক্স দেয়, যা সরকারের আয়ের মূল উৎস। অথচ সেই অর্থ সঠিকভাবে জনগণের উন্নয়নে ব্যবহৃত হয় না। দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে জনগণের অর্থ আত্মসাৎ করা হয়, এমনকি ভিক্ষার টাকাতেও কর বসানো হয়। সরকার জনগণের টাকায় চলে, কিন্তু সেই টাকার সঠিক ব্যবহার না হলে সরকার জনগণের কোনো উপকারে আসে না।

সখিপুর থানা ইসলামী আন্দোলনের সভাপতি মোহাম্মদ রাশেদ হোসেনের সভাপতিত্বে গণসমাবেশে আরও বক্তব্য দেন দলটির উপদেষ্টা হাফেজ মাওলানা শওকত আলী, শরীয়তপুরের সভাপতি মুফতি তোফায়েল আহমেদ কাসেমী, সহ-সভাপতি মাওলানা আনোয়ার আল-নোমান, অ্যাডভোকেট মুহাম্মদ মানিক মিয়া সরদার, মুফতি মুহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ।

সাইফ রুদাদ/এমজেইউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ইসলামী আন্দোলন বাংলাদেশঅন্তর্বর্তীকালীন সরকার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

৩০-৩৫ শতাংশ শ্রমিকের বেতন-বোনাস না হওয়া উদ্বেগজনক

ইসলামী আন্দোলন বাংলাদেশের বিবৃতি৩০-৩৫ শতাংশ শ্রমিকের বেতন-বোনাস না হওয়া উদ্বেগজনক

জুলুমতান্ত্রিক বিশ্বব্যবস্থার বিরুদ্ধে ঐতিহাসিক বদরযুদ্ধ প্রেরণার উৎস

পীর চরমোনাইজুলুমতান্ত্রিক বিশ্বব্যবস্থার বিরুদ্ধে ঐতিহাসিক বদরযুদ্ধ প্রেরণার উৎস

টালমাটাল পুঁজিবাজার : সংকট কাটাতে ‘অভিজ্ঞ’ নেতৃত্বের অপেক্ষায় অংশীজনরা

টালমাটাল পুঁজিবাজার : সংকট কাটাতে ‘অভিজ্ঞ’ নেতৃত্বের অপেক্ষায় অংশীজনরা

প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি

প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিতে সরকারকে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি