• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. বাগেরহাট

বাগেরহাটে চেয়ারম্যানের মাছের ঘের থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিবাগেরহাট 
৯ অক্টোবর ২০২৪, ১৩:৩১
অ+
অ-
বাগেরহাটে চেয়ারম্যানের মাছের ঘের থেকে দিনমজুরের মরদেহ উদ্ধার

বাগেরহাটের শরণখোলায় নিখোঁজের ১০ দিন পরে মো. সিদ্দিক হাওলাদার (৪৪) নামের এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা ১১টায় উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের পশ্চিম বানিয়াখালী এলাকায় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন খান জাহাঙ্গীরের ঘের থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত মো. সিদ্দিক হাওলাদার শরণখোলা উপজেলার পশ্চিম বানিয়াখালি গ্রামের মৃত নুরুল ইসলাম হাওলাদারের ছেলে। তার স্ত্রী ও চার মেয়ে রয়েছে।

গত ৩০ সেপ্টেম্বর থেকে সিদ্দিক নিখোঁজ ছিলেন। পরে ৫ অক্টোবর সিদ্দিকের ভাইয়ের ছেলে মহারাজ হাওলাদার শরণখোলা থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেন। 

বিজ্ঞাপন

শরণখোলা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আজিজ বলেন, অর্ধগলিত অবস্থায় ওই দিন মজুরের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কেউ হয়ত তাকে মেরে ঘেরে ফেলে রেখে গেছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ পাওয়া যাবে। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

শেখ আবু তালেব/আরকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

হত্যা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

জাবি শিক্ষার্থী খাদিজা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি টিআইবির

জাবি শিক্ষার্থী খাদিজা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি টিআইবির

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ১০ বছরের শিশুর গায়ে আগুন দিল কিশোর

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ১০ বছরের শিশুর গায়ে আগুন দিল কিশোর

শহীদ মিনারে পূর্ব শত্রুতার জেরে গুলিতে ও ছুরিকাঘাতে যুবক নিহত

শহীদ মিনারে পূর্ব শত্রুতার জেরে গুলিতে ও ছুরিকাঘাতে যুবক নিহত