• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. পিরোজপুর

পিরোজপুরে প্রাইভেটকার খালে পড়ে শিশুসহ নিহত ৮

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১০ অক্টোবর ২০২৪, ০৭:২১
অ+
অ-
পিরোজপুরে প্রাইভেটকার খালে পড়ে শিশুসহ নিহত ৮
দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার/ছবি- ঢাকা পোস্ট

পিরোজপুর সদরের কদমতলা এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে চার শিশুসহ আটজন নিহত হয়েছেন। বুধবার রাত সোয়া ২টায় সদর উপজেলার নাজিরপুর সড়কের নূরানী গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম বিষয়টি নিশ্চিত করে ঢাকা পোস্টকে জানান, বুধবার রাত ২টার দিকে পিরোজপুরের কদমতলা বাজারে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে চার শিশুসহ মোট ৮ জন নিহত হয়েছেন।  

আরও পড়ুন

নীলফামারীতে এক দিনে সড়কে প্রাণ গেল ৪ জনের
রাজধানীতে দুই বাসের প্রতিযোগিতার বলি আইরিন
সড়কে প্রাণহানি কমিয়ে আনার কি কোনো উপায় নেই?

জসীম আরও জানান, বুধবার রাত সোয়া ২টায় খালে গাড়ি পড়ে যাওয়ার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর পিরোজপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট রাত আড়াইটার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। কিছুক্ষণের মধ্যে আরও একটি ইউনিট সেখানে গিয়ে যুক্ত হয়। গাড়িতে থাকা মোট ৮টি মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, গাড়িতে থাকা সবাই মারা গেছেন।

বিজ্ঞাপন

ফায়ার সার্ভিস জানায়, নিহতদের মধ্যে একই পরিবারের চারজন রয়েছেন। তারা হলেন, মোতাহার (৪৫), তার স্ত্রী সাবিনা (৩৬), তাদের কন্যা সন্তান মুক্তা (১০) ও ছেলে শোয়াইব (২)। 

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান জানিয়েছেন, প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গাড়িতে থাকা ৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে গাড়িতে থাকা আব্দুল মোতালেব নামে একজনের জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। সেই সূত্র ধরে অন্যদের ঠিকানা খোঁজা হচ্ছে। তবে প্রাইভেটকারটি কোথা থেকে এসেছিল, আর কোথায় যাচ্ছিল সেই তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ বর্তমানে পিরোজপুর সদর হাসপাতালে রাখা আছে। 

এআর/এসকেডি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সড়ক দুর্ঘটনামৃত্যু

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন

যাত্রাবাড়ীতে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

যাত্রাবাড়ীতে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু