• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ব্রাহ্মণবাড়িয়া

সাবেক গণপূর্তমন্ত্রীর ঘনিষ্ঠ সহচর হামদু গ্রেপ্তার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিব্রাহ্মণবাড়িয়া
১০ অক্টোবর ২০২৪, ২১:১৫
অ+
অ-
সাবেক গণপূর্তমন্ত্রীর ঘনিষ্ঠ সহচর হামদু গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আলোচিত ঠিকাদার ও জেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক হামিদুল হক ভূইয়া হামদুকে (৬৫) গ্রেপ্তার করেছে সদর মডেল থানার পুলিশ।

বিজ্ঞাপন

গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার (৯ অক্টোবর) দিবাগত রাতে চট্টগ্রামের চক-বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে চট্টগ্রাম থেকে সদর থানায় নিয়ে আসে পুলিশ।

হামদু সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চিনাইর গ্রামের মৃত জিল্লুর রহমান ভূইয়ার ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরীর ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত।

অভিযোগ রয়েছে আওয়ামী লীগের শাসনামলে হামদু ব্রাহ্মণবাড়িয়ার সকল সরকারি অফিসের ঠিকাদারি ব্যবসা নিয়ন্ত্রণ করতেন।

বিজ্ঞাপন

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর হামদু আত্মগোপনে চলে যান। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে সদর মডেল থানার পুলিশ চট্টগ্রামের চক-বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, হামদুর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় চারটি মামলা রয়েছে। এর মধ্যে দুটি হত্যা মামলা, একটি গুম ও একটি বিষ্ফোরক মামলা। রাতে তাকে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে আদালতে সোপর্দ করা হবে।

মাজহারুল করিম অভি/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নোয়াখালীতে ইউএনওর ‘আপত্তিকর ভিডিও’ নিয়ে চাঞ্চল্য, হানি ট্র্যাপের গুঞ্জন

নোয়াখালীতে ইউএনওর ‘আপত্তিকর ভিডিও’ নিয়ে চাঞ্চল্য, হানি ট্র্যাপের গুঞ্জন

সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই সেবা চালু প্রধানমন্ত্রীর

সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই সেবা চালু প্রধানমন্ত্রীর

সন্ধ্যার পর থেকে বেড়েছে চাপ, গাজীপুর ছাড়ছেন ঘরমুখো মানুষ

আনন্দের ঈদ যাত্রাসন্ধ্যার পর থেকে বেড়েছে চাপ, গাজীপুর ছাড়ছেন ঘরমুখো মানুষ

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী