• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ব্রাহ্মণবাড়িয়া

বাংলাদেশে অনুপ্রবেশ করায় দুই ভারতীয় নাগরিক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিব্রাহ্মণবাড়িয়া
১২ অক্টোবর ২০২৪, ১২:১২
অ+
অ-
বাংলাদেশে অনুপ্রবেশ করায় দুই ভারতীয় নাগরিক আটক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার অভিযোগে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজ্ঞাপন

শুক্রবার (১১ অক্টোবর) রাতে উপজেলার বাউতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার বাসিন্দা মুন্না মিয়া (২৪) ও সোহাগ মিয়া (২১)।

বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার জানিয়েছেন, তারা অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছেন এবং ব্যক্তিগত কাজে বাংলাদেশে এসেছিলেন বলে বিজিবিকে জানিয়েছেন। আটকদের আখাউড়া থানায় সোপর্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম জানান, এ ঘটনায় রাতেই ওই দুইজনের নামে নিয়মিত আইনে মামলা দিয়েছে বিজিবি। দুপুরের মধ্যে তাদের আদালতে পাঠানো হবে।

মাজহারুল করিম অভি/এফআরএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অপরাধ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বৃদ্ধা মাকে মারধর করায় গলায় পানির কলস ঝুলিয়ে বাজার ঘোরানো হলো ছেলেকে

বৃদ্ধা মাকে মারধর করায় গলায় পানির কলস ঝুলিয়ে বাজার ঘোরানো হলো ছেলেকে

ফেনীর রাজাঝির দিঘিতে ফের রহস্যজনক মরদেহ, এলাকায় চাঞ্চল্য

ফেনীর রাজাঝির দিঘিতে ফের রহস্যজনক মরদেহ, এলাকায় চাঞ্চল্য

বরিশালে চাঁদাবাজি মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

বরিশালে চাঁদাবাজি মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

ওসিকে মুচলেকা দিয়ে চুরি ছাড়ার পর এবার মাদকসহ গ্রেপ্তার

ওসিকে মুচলেকা দিয়ে চুরি ছাড়ার পর এবার মাদকসহ গ্রেপ্তার