• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. লক্ষ্মীপুর

রামগঞ্জে পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিলক্ষ্মীপুর
১৩ অক্টোবর ২০২৪, ১৩:৩৯
অ+
অ-
রামগঞ্জে পানিতে ডুবে ২ বছরের শিশুর মৃত্যু

লক্ষ্মীপুরের রামগঞ্জে পুকুরের পানিতে ডুবে খাদিজা আহমেদ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১৩ অক্টোবর) সকালে রামগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের দক্ষিণ টামটা গ্রামের জামতলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

বিজ্ঞাপন

শিশু খাদিজা জামতলী বাজার এলাকার হাজী রুস্তম আলী বাড়ির ব্যবসাতী মো. রাসেল মিয়ার মেয়ে। 

মেয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রাসেল মিয়া বলেন, আমার ৫ মেয়ের মধ্যে খাদিজা চতুর্থ সন্তান। ৫ মেয়েকে সকালে নাস্তা খাইয়ে তার মা ঘরের কাজে ব্যস্ত হয়ে পড়েন। তখন মেয়েরা বাইরে খেলছিল। কিছুক্ষণ পর খাদিজাকে দেখতে না পেয়ে তার মা ও বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করে। কিছুক্ষণ পর বাড়ির পুকুরে খাদিজাকে ভাসতে দেখেন তারা। পরে খাদিজাকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, ঘটনাটি আমাদের কেউ জানায়নি। খোঁজ নেওয়া হবে। 

বিজ্ঞাপন

হাসান মাহমুদ/আরকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মৃত্যু

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন