• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. সিলেট

চোরাই চিনির ট্রাক ছিনতাইকালে বিএনপির দুই নেতাসহ আটক ৬

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকসিলেট
১৪ অক্টোবর ২০২৪, ০৬:৪১
অ+
অ-
চোরাই চিনির ট্রাক ছিনতাইকালে বিএনপির দুই নেতাসহ আটক ৬

সিলেটের ওসমানীনগর উপজেলায় ভারতীয় চোরাই চিনির ট্রাক ছিনতাইয়ের চেষ্টাকালে সিলেট মহানগর বিএনপির দুই নেতাসহ ছয়জনকে আটক করেছে সিলেট জেলা পুলিশ। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত দুইটি মোটরসাইকেল, দুইটি মাইক্রোবাস ও চোরাই চিনি ভর্তি ট্রাকটি জব্দ করা হয়।

বিজ্ঞাপন

রোববার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের শেরপুর সাদিপুর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করা হয়।

আটকরা হলেন- সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ সুরমার ভার্থখলা সোনালী-২২ বাসার মৃত দিলু মিয়ার ছেলে আব্দুল মান্নান (৪৩),  সিসিকের ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ভার্তখলা রুপালি আবাসিক এলাকার মৃত ছানা মিয়ার ছেলে মো. সুলেমান হোসেন সুমন (৪২), সিলেটের শাহপরান থানাধীন বটেশ্বর মলাইটিলা এলাকার মৃত করম আলীর ছেলে মনির আহাম্মেদ (৩২), জৈন্তাপুর বাঘেরখাল এলাকার মো. মনতাজ আলীর ছেলে তোফায়েল আহাম্মেদ (২৬), একই এলাকার জামাল উদ্দিনের ছেলে  শাহিন আহাম্মেদ (২৫) ও গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর তৃতীয় খণ্ডের মো. মঈন উদ্দিনের ছেলে মো. নজরুল ইসলাম (৪২)।

আরও পড়ুন

লক্ষ্মীপুরে ফিলিং স্টেশনে সিলিন্ডার বিস্ফোরণে নিহত ৩, আহত ২০
মা ইলিশ রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট সীমান্ত থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় চোরাই চিনির একটি ট্রাক সিলেট নগরী থেকে ধাওয়া করেন বিএনপির দুই নেতাসহ অজ্ঞাত কয়েকজন। পরে সেটি ওসমানীনগর উপজেলার শেরপুর এলাকায় পৌঁছালে ট্রাকটি ছিনতাইয়ের চেষ্টা করা হয়। এ সময় স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশে খবর দেন। সেখানে তাদের সঙ্গে থাকা আরও অনেকেই কৌশলে সটকে পড়েন।

বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর থানার পরিদর্শক (তদন্ত) আরাফাত জাহান চৌধুরী জানান, চোরাই চিনির ট্রাক ছিনতাইয়ের সময় ছয়জনকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে ছিনতাই ও বিশেষ ক্ষমতা আইনে পৃথক মামলা হবে।

মাসুদ আহমদ রনি/এমএসএ/এফআরএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

গ্রেফতারবিএনপিঅপরাধ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা