• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিনারায়ণগঞ্জ 
১৫ অক্টোবর ২০২৪, ২১:১৭
অ+
অ-
নারায়ণগঞ্জে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঁদাবাজির অভিযোগে তারাব পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টুকে আটক করেছে যৌথ বাহিনী।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে উপজেলার তারাব পৌরসভার গন্ধর্বপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। এরপর তাকে রূপগঞ্জ থানায় সোপর্দ করে যৌথ বাহিনী। মঙ্গলবার সন্ধ্যায় রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, তারাব পৌরসভার গন্ধর্বপুর এলাকায় ওয়াটার ট্রিটমেন্ট প্রকল্পের কাজ চলমান। ওই প্রকল্পে কিছুদিন যাবত তারাবো পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু ঝামেলার চেষ্টা করে আসছিলেন বলে অভিযোগ করেন ওয়াটার ট্রিটমেন্ট প্রকল্পের ক্যাম্প ইনচার্জ আকন্দ রিয়াদ মুর্শেদ। আকন্দ রিয়াদ মুর্শেদ যৌথ বাহিনীর কাছে লিখিত অভিযোগ দেন। আর ওই অভিযোগের ভিত্তিতে হাফিজুর রহমান পিন্টুকে আটক করে থানা পুলিশের সোপর্দ করে যৌথ বাহিনী। তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।

ওয়াটার ট্রিটমেন্ট প্রকল্পের ক্যাম্প ইনচার্জ আকন্দ রিয়াদ মুর্শেদ অভিযোগে উল্লেখ করেন, প্রকল্পের কনস্ট্রাকশন কাজের জন্য কাঞ্চন নলপাথর এলাকার ভাই ভাই এন্টারপ্রাইজের কাছ থেকে বালু ক্রয় করে আসছিলেন। গত ২৩ সেপ্টেম্বর দুপুর ১টায় দুটি গাড়ি দিয়ে নল পাথর থেকে বালু লোড করে প্রকল্পের দিকে আসছিলেন চালক শরিফ সরদার ও আরমান মিয়া। তারা গন্ধর্বপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পৌঁছালে হাফিজুর রহমান পিন্টু ও তার লোকজন গাড়ি দুটি গতিরোধ করেন। এ সময় প্রতিরোধের কারণ জিজ্ঞেস করলে ওই দুই চালককে বেধড়ক মারধর করা হয়। পরে অন্য গাড়ি দিয়ে বালু আনলোড করে লুট করে নিয়ে যায়। শুধু তাই নয়, এ নিয়ে বেশি বাড়াবাড়ি করলে এ প্রকল্পের বড় ধরনের ক্ষয়ক্ষতি করবে বলে হুমকি দেয় ওই বিএনপি নেতা।

বিজ্ঞাপন

মেহেদী হাসান সৈকত/এমজেইউ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আটকবিএনপি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে : কৃষিমন্ত্রী

সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে : কৃষিমন্ত্রী

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দিনাজপুরে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী

খাল খনন কর্মসূচির উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী