• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ

জামায়াত সুষ্ঠু সুন্দর একটি রাষ্ট্র গড়তে চায় : ডা. শফিকুর রহমান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিমাগুরা
১৭ অক্টোবর ২০২৪, ১৯:৫১
অ+
অ-
জামায়াত সুষ্ঠু সুন্দর একটি রাষ্ট্র গড়তে চায় : ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামী সুষ্ঠু সুন্দর একটি রাষ্ট্র গড়তে চায় বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

বিজ্ঞাপন

তিনি বলেছেন, জামায়াতে ইসলামী এমন একটি দেশ চায় যেখানে আল্লাহর নিয়ম অনুযায়ী সুবিচার হবে। মানুষের মাঝে কোনো বৈষম্য থাকবে না। বেকার মানুষের হাতে কাজ তুলে দেওয়া হবে। সমাজে ধনী ও গরিব সম্মানের সঙ্গে বসবাস করতে পারবে। সব ধর্মের মানুষ তাদের ধর্মীয় কাজ নিরাপত্তার সঙ্গে পালন করবেন। কাউকে পাহারা দেওয়ার প্রয়োজন হবে না।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় মাগুরার ভায়না মাইক্রোবাস স্ট্যান্ড এলাকায় সংক্ষিপ্ত পথসভায় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, দীর্ঘ ১৫ বছর আওয়ামী লীগের সময় জামায়াতে ইসলামী কোনো রাজনৈতিক সভা-সমাবেশ করতে পারেনি। জামায়াতের একাধিক নেতাকর্মী হত্যা, খুন, গুমের শিকার হয়েছেন। অনেক নেতাকর্মীকে অন্যায়ভাবে জেল ও ফাঁসি দেওয়া হয়েছে। এখন জামায়াতে ইসলামীর সময় এসেছে মানুষের কল্যাণে কাজ করার।

বিজ্ঞাপন

সমাবেশে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যাপক এ বি এম বাকেরসহ জেলা জামায়াতের একাধিক নেতাকর্মী। পথসভা শেষে সফরসঙ্গীদের নিয়ে ঝিনাইদহের উদ্দেশে মাগুরা ত্যাগ করেন শফিকুর রহমান।

এফআরএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জামায়াতডা শফিকুর রহমান

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত

নিন্দা জানিয়ে বলল জামায়াত৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে সমাধান চায় ১১ দলীয় জোট

ব্যর্থ হলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারিসংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে সমাধান চায় ১১ দলীয় জোট

৩০ দিন অতিবাহিত হলেও বসেনি সংবিধান সংস্কার পরিষদ: সংসদে বিরোধীদলীয় নেতা

৩০ দিন অতিবাহিত হলেও বসেনি সংবিধান সংস্কার পরিষদ: সংসদে বিরোধীদলীয় নেতা

সংসদে আলোচনা শেষে সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত জানাবে বিরোধী দল

সংসদে আলোচনা শেষে সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত জানাবে বিরোধী দল