• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. বরিশাল
বরিশাল বিভাগ

৫ দিনে ৬১ জেলের কারাদণ্ড, প্রায় ৮ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
১৯ অক্টোবর ২০২৪, ০৩:০১
অ+
অ-
৫ দিনে ৬১ জেলের কারাদণ্ড, প্রায় ৮ লাখ টাকা জরিমানা

মৎস্য সংরক্ষণ অভিযানের নির্দেশনা অমান্য করে বরিশাল বিভাগের বিভিন্ন নদ-নদীতে মাছ শিকারের দায়ে বিভাগের বিভিন্ন এলাকায় ৬১ জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে দণ্ডিতদের ৭ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা জরিমানাও করা হয়েছে।

বিজ্ঞাপন

গত পাঁচদিন এই অভিযান চালানো হয়।  শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক নৃপেন্দ্র নাথ বিশ্বাস সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ১৩ থেকে ১৭ অক্টোবর মধ্যরাত পর্যন্ত বিভাগে ৫৮৫টি অভিযান চালানো হয়েছে এবং ১৮৮টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার পাশাপাশি ১৬৫টি মামলা করা হয়েছে। পাশাপাশি ৩ কোটি ৪৯ লাখ ৪০ হাজার ৬০০ টাকা মূল্যের ১৬ লাখ ৪৩ হাজার ৪০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। এ ছাড়া নৌকাসহ জব্দ হওয়া সরঞ্জাম নিলাম করে ১ লাখ ২ হাজার ৬০০ টাকা আয় হয়েছে।

এ সময়ে বরিশাল বিভাগে ১১৭ বার বিভিন্ন মৎস্য অবতরণ কেন্দ্র, ৯০৭ বার বিভিন্ন মাছঘাট, ১ হাজার ৬৮০ বার বিভিন্ন আড়ত ও ৯৬০ বার বিভিন্ন বাজার পরিদর্শন করেছেন মৎস্য অধিদপ্তরের জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা। আর গত দুই দিনের অভিযানে ৪ হাজার ২৭০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, নিষেধাজ্ঞা চলাকালে বিভাগের ৬ জেলার ৩ হাজার ১৯ হাজার ৮৩০ জন জেলেকে ৭ হাজার ৯৯৬ মেট্রিক টন চাল বিতরণ করা হবে বলেও জানিয়েছেন নৃপেন্দ্র নাথ বিশ্বাস।

সৈয়দ মেহেদি হাসান/এসএমডব্লিউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নোয়াখালীতে ইউএনওর ‘আপত্তিকর ভিডিও’ নিয়ে চাঞ্চল্য, হানি ট্র্যাপের গুঞ্জন

নোয়াখালীতে ইউএনওর ‘আপত্তিকর ভিডিও’ নিয়ে চাঞ্চল্য, হানি ট্র্যাপের গুঞ্জন

সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই সেবা চালু প্রধানমন্ত্রীর

সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই সেবা চালু প্রধানমন্ত্রীর

সন্ধ্যার পর থেকে বেড়েছে চাপ, গাজীপুর ছাড়ছেন ঘরমুখো মানুষ

আনন্দের ঈদ যাত্রাসন্ধ্যার পর থেকে বেড়েছে চাপ, গাজীপুর ছাড়ছেন ঘরমুখো মানুষ

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী