• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে ১৬ বছর পর প্রকাশ্যে জামায়াতের রুকন সম্মেলন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিকিশোরগঞ্জ
১৯ অক্টোবর ২০২৪, ১৫:৩৬
অ+
অ-
কিশোরগঞ্জে ১৬ বছর পর প্রকাশ্যে জামায়াতের রুকন সম্মেলন

দীর্ঘ ১৬ বছর পরে প্রকাশ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) সকাল ৮টা থেকে দিনব্যাপী জেলা শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। 

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা শাখার আমির অধ্যাপক মো. রমজান আলীর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা নাজমুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চল পরিচালক ড. সামিউল হক ফারুকী।

দীর্ঘ ১৬ বছর পর প্রকাশ্যে এই সম্মেলন উপলক্ষে শহরের বিভিন্ন এলাকায় তোরণ নির্মাণ করে কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামী। সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ লক্ষ করা যায়।

বিজ্ঞাপন

জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার আমির অধ্যাপক মো. রমজান আলী বলেন, ২০১০ সালের পর থেকে এভাবে প্রকাশ্যে সকল রুকনদের একসঙ্গে নিয়ে সম্মেলন করা সম্ভব হয়নি, কিন্তু কার্যক্রম থেমে থাকেনি। গ্রুপ করে স্মমেলন হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর এবার বড় পরিসরে জেলার প্রায় ৬০০ রুকনদের নিয়ে সম্মেলন হয়েছে। এই সম্মেলনের মাধ্যমে রুকনদের সরাসরি ভোটের মধ্যে নতুন আমির নির্বাচিত হবে।

মোহাম্মদ এনামুল হক হৃদয়/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জামায়াত

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত

নিন্দা জানিয়ে বলল জামায়াত৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য গভীর অশনিসংকেত

সংসদে আলোচনা শেষে সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত জানাবে বিরোধী দল

সংসদে আলোচনা শেষে সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত জানাবে বিরোধী দল

রাষ্ট্রের ৩ অঙ্গকে ঠিক রাখতে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে : জামায়াত আমির

রাষ্ট্রের ৩ অঙ্গকে ঠিক রাখতে গণমাধ্যমকে ভূমিকা রাখতে হবে : জামায়াত আমির

৬ সিটিতে প্রশাসক নিয়োগ আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার ‘পাঁয়তারা’

সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্য৬ সিটিতে প্রশাসক নিয়োগ আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার ‘পাঁয়তারা’