• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ফরিদপুর

ফরিদপুরে ছাত্র আন্দোলনে নিহত বাসচালক সামচুরের মরদেহ উত্তোলন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিফরিদপুর
২৪ অক্টোবর ২০২৪, ১২:৫১
অ+
অ-
ফরিদপুরে ছাত্র আন্দোলনে নিহত বাসচালক সামচুরের মরদেহ উত্তোলন

ফরিদপুরে গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সামচু মোল্লার (৬২) মরদেহ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে শহরের আলিপুর কবরস্থান থেকে তার মরদেহ উত্তোলন করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তন্ময় ইসলাম বলেন, গত ১২ সেপ্টেম্বর ফরিদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত নিহত সামচু মোল্যার মরদেহ উত্তোলন করে ময়নাতদন্তের আদেশ দেন। এই আদেশের পরিপ্রেক্ষিতে আমার নেতৃত্বে আজ (বুধবার) সামচু মোল্লার মরদেহ কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়।

এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ এবং নিহত সামচুরের পরিবারের স্বজনরা সেখানে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

শেখ হাসিনার পরিবারের সদস্যদের নামে প্লট বরাদ্দ তদন্তে কমিটি
ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ নিয়ে চরম দুশ্চিন্তায় সাতক্ষীরা উপকূলের মানুষ
পায়রা থেকে ৪৭৫ কিমি দূরে ‘দানা’, অতিভারী বর্ষণের আভাস

নিহত সামচুরের ছেলে মাহমুদুল ইসলাম রাজু জানান, গত ৫ আগস্ট বিকেলে শহরের থানা মোড়ে তার বাবা গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় তার মা মেঘলা বেগম বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন।

জহির হোসেন/এফআরএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মৃত্যু

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মালদ্বীপে অগ্নিকাণ্ডে নিহত আরেক বাংলাদে‌শির মরদেহ আসছে রাতে

মালদ্বীপে অগ্নিকাণ্ডে নিহত আরেক বাংলাদে‌শির মরদেহ আসছে রাতে

উত্তরার আজমপুরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

উত্তরার আজমপুরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন