• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. নরসিংদী

নরসিংদীর শিবপুরে ট্রাকচাপায় সিএনজির ৬ যাত্রী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিনরসিংদী
২৬ অক্টোবর ২০২৪, ১৩:৪৯
অ+
অ-
নরসিংদীর শিবপুরে ট্রাকচাপায় সিএনজির ৬ যাত্রী নিহত

নরসিংদীর শিবপুরে ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ছয়জন নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

শনিবার (২৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে মনোহরদী-শিবপুর আঞ্চলিক সড়কের শিবপুর পঁচারবাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসাইন ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, দুপুরে ইটাখোলা থেকে ৫ যাত্রী নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা মনোহরদীর উদ্দেশ্যে যাচ্ছিল। সিএনজিটি উপজেলার চক্রধা ইউনিয়নের পঁচারবাড়ি এলাকায় পৌঁছালে ইটাখোলাগামী একটি ট্রাক সেটিকে চাপা দেয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই সিএনজির চালক ও ৫ যাত্রী মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার কাজ শুরু করে।

বিজ্ঞাপন

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৬ জন মারা গেছে। এদের মধ্যে ৪ জন পুরুষ ও ২ জন নারী রয়েছেন। আরেকজন সিএনজি চালক। তাদের পরিচয় উদ্ধারে কাজ করছে পুলিশ। 

এফআরএস/

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সড়ক দুর্ঘটনা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঈদে বাড়ি যাওয়ার পথে মাদ্রাসাছাত্র নিহত

ঈদে বাড়ি যাওয়ার পথে মাদ্রাসাছাত্র নিহত

আটক অটো চালককে ছিনিয়ে নেওয়া স্বেচ্ছাসেবক নেতার নামে মামলা

দুর্ঘটনায় সন্তানসহ পুলিশ কর্মকর্তা আহতআটক অটো চালককে ছিনিয়ে নেওয়া স্বেচ্ছাসেবক নেতার নামে মামলা

আলুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক নিহত

আলুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক নিহত

ডেমরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

ডেমরায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল পথচারীর