• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ব্রাহ্মণবাড়িয়া

স্থলবন্দরগুলোর কার্যক্রম পুনর্গঠনের কাজ চলছে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২৪, ০৭:৩২
অ+
অ-
স্থলবন্দরগুলোর কার্যক্রম পুনর্গঠনের কাজ চলছে

আখাউড়া স্থলবন্দরের অবকাঠামো উন্নয়ন শিগগিরই শুরু হতে যাচ্ছে, যা আন্তঃদেশীয় বাণিজ্য এবং যাত্রীসেবার মান বৃদ্ধিতে সহায়ক হবে বলে জানিয়েছেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান।

বিজ্ঞাপন

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ তথ্য জানান।

চেয়ারম্যান মানজারুল মান্নান বলেন, সরকার পরিবর্তনের পর স্থলবন্দরগুলোর কার্যক্রম পুনর্গঠনের কাজ চলছে। আখাউড়া স্থলবন্দরের উন্নয়নমূলক অবকাঠামোগত কাজ দ্রুত শুরু হবে বলে আশা করছি, যা আন্তঃদেশীয় বাণিজ্যকে আরও সম্প্রসারিত করবে এবং রাজস্ব আয়ে ইতিবাচক প্রভাব ফেলবে।

তিনি আরও বলেন, আমদানি-রপ্তানি পণ্য নির্ধারণে সরকারের অনেক বিষয় বিবেচনা করতে হয়। আখাউড়া স্থলবন্দরে সব ধরনের পণ্য আমদানি করা গেলে বাণিজ্য আরও বাড়বে। অবকাঠামো উন্নয়নের পর এ বিষয়ে সরকারের পক্ষ থেকে ইতিবাচক সিদ্ধান্ত আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

চেয়ারম্যান পরিদর্শনের সময় ভারতের ত্রিপুরার-আগরতলা স্থলবন্দরের ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ নন্দীর সঙ্গে দেখা করেন এবং বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন। এ সময় বাংলাদেশ সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ, স্থলবন্দর কর্তৃপক্ষের সদস্য আতিকুর রহমান, ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাজালা পারভীন রুহিসহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। 

অভি/এসএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আমদানিআখাউড়া স্থলবন্দর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

জ্বালানি তেলের সংকট নিরসনে দ্রুত আমদানির অনুমতি চায় মালিক সমিতি

জ্বালানি তেলের সংকট নিরসনে দ্রুত আমদানির অনুমতি চায় মালিক সমিতি

শাহজালালে ৬৭ লাখ টাকার অবৈধ আইফোন-সিগারেট জব্দ

শাহজালালে ৬৭ লাখ টাকার অবৈধ আইফোন-সিগারেট জব্দ

ভ্যাট ফাঁকির নতুন কৌশল ‘শূন্য রিটার্ন’, গোয়েন্দা জালে ৯৫৩ প্রতিষ্ঠান

ভ্যাট ফাঁকির নতুন কৌশল ‘শূন্য রিটার্ন’, গোয়েন্দা জালে ৯৫৩ প্রতিষ্ঠান

আয়কর নির্ধারণে অ্যাসাইকুডা সিস্টেমের তথ্য ব্যবহার বাধ্যতামূলক

আয়কর নির্ধারণে অ্যাসাইকুডা সিস্টেমের তথ্য ব্যবহার বাধ্যতামূলক