• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. নারায়ণগঞ্জ

সিদ্ধিরগঞ্জে শামীম ওসমানসহ ৪১ জনের নামে হত্যাচেষ্টা মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিনারায়ণগঞ্জ
৩১ অক্টোবর ২০২৪, ১৮:৫৬
অ+
অ-
সিদ্ধিরগঞ্জে শামীম ওসমানসহ ৪১ জনের নামে হত্যাচেষ্টা মামলা

নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময়ে আব্দুর রশিদ (৫২) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় সাবেক এমপি একেএম শামীম ওসমানসহ ৪১ জনের নামে মামলা করা হয়েছে। এছাড়া এতে অজ্ঞাত আরও ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন।

এর আগে, মঙ্গলবার (৩০ অক্টোবর) গভীর রাতে মামলাটি করা হলেও বৃহস্পতিবার বিকেলে বিষয়টি জানাজানি হয়।

মামলায় সাবেক এমপি শামীম ওসমান ছাড়াও অন্যান্য আসামিদের মধ্যে আছেন- সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মো. মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াসিন হাজী, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতি, আওয়ামী লীগ কর্মী মামুন, শাহ জালাল, নাসির, রবিন ফকির ও হামজাসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

নারায়ণগঞ্জ প্রেসক্লাবে হামলা, ৫ সাংবাদিক আহত
মেয়ের সাফল্যে খুশির জোয়ারে ভাসছেন রূপনার মা
দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে : বাণিজ্য উপদেষ্টা

মামলা এজহারে বাদী উল্লেখ করেন, গত ২১ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাং রোড মহাসড়কে আন্দোলন চলাকালে আসামিরা ছাত্র-জনতার ওপর অতর্কিত হামলা চালায়। আসামিরা মহাসড়কে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়, আগ্নেয়াস্ত্র দিয়ে ছাত্র-জনতার ওপর এলোপাতাড়িভাবে গুলি চালায়। এক পর্যায়ে বাদীর ডান হাতে গুলিবিদ্ধ হয় এবং পরে স্ট্রোক করেন। পরবর্তীতে তাকে জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। গত ৩১ জুলাই চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন তিনি। এখনো তিনি বাসায় চিকিৎসা নিচ্ছেন।

এফআরএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মামলাশামীম ওসমান

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

ধর্ষণ মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা