• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ব্রাহ্মণবাড়িয়া

বদলি করায় কর্মকর্তাকে কর্মচারীর মারধর, অফিস ভাঙচুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিব্রাহ্মণবাড়িয়া
৩১ অক্টোবর ২০২৪, ২২:৫১
অ+
অ-
বদলি করায় কর্মকর্তাকে কর্মচারীর মারধর, অফিস ভাঙচুর

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনের দুই কর্মচারীর বিরুদ্ধে কর্মকর্তাকে মারধর ও অফিস ভাঙচুরের অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বেলা আড়াইটার দিকে মারধর ও অফিস ভাঙচুরের ঘটনাটি ঘটে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে রেলওয়ে পুলিশ।

আটককৃতরা হলেন—রবিউল আওয়াল (৩৯) ও  মোশাররফ হোসেন (৪০)।

রেলওয়ে ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মুহাম্মদ আল মামুন লিখিত এক অভিযোগে উল্লেখ করেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ আদেশে রবিউল ও মোশাররফকে গত মাসে আখাউড়া থেকে চট্টগ্রামে বদলি করা হয়। বদলির জন্য তারা আল মামুনকে দোষারোপ করতে থাকেন। অন্যত্র বদলি করার অজুহাতে বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে মামুনকে মারধর ও তার অফিস ভাঙচুর করেন।

বিজ্ঞাপন

তবে সন্ধ্যা নাগাদ সেটি নথিভুক্ত হয়নি বলে রেলওয়ে পুলিশ জানিয়েছে।

এ বিষয়ে আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিন খন্দকার বলেন, ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে যে অভিযোগ দেওয়া হয়েছে সে বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মাজহারুল করিম অভি/এএমকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আখাউড়া স্থলবন্দরঅভিযোগ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’

সংবাদ সম্মেলনে বিএনপি নেতারা‘নির্বাচনে পরাজিত হয়ে বিষোদগার করছেন সাবিরা মুন্নি’

মানিকগঞ্জে ঋণ না দিয়ে ব্র্যাক অফিসে দম্পতিকে মারধরের অভিযোগ

মানিকগঞ্জে ঋণ না দিয়ে ব্র্যাক অফিসে দম্পতিকে মারধরের অভিযোগ

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

ভিজিএফের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই গ্রুপের মারামারি

ভিজিএফের কার্ড ভাগাভাগি নিয়ে বিএনপির দুই গ্রুপের মারামারি