• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. চাঁদপুর

ইলিশ শিকারে নিষেধাজ্ঞার ১৯ দিনে চাঁদপুরে ৩০১ জেলে আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিচাঁদপুর
১ নভেম্বর ২০২৪, ১১:২৭
অ+
অ-
ইলিশ শিকারে নিষেধাজ্ঞার ১৯ দিনে চাঁদপুরে ৩০১ জেলে আটক

ইলিশ শিকারে নিষেধাজ্ঞা চলাকালীন সময়ে চাঁদপুরে ১৯ দিনে পৃথক অভিযান চালিয়ে ৩০১ জন জেলেকে আটক করা হয়েছে। এ সময় ১ হাজার ৯৫৭ কেজি ইলিশ, ৬২ লাখ ৬৭ হাজার মিটার জাল ও ১০১টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়।

বিজ্ঞাপন

শুক্রবার (১ নভেম্বর) সকাল ১০টায় নৌপুলিশ চাঁদপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নৌপুলিশ সূত্রে জানা গেছে, মা ইলিশ রক্ষা অভিযানে চাঁদপুর জেলার নৌ পুলিশের ছয়টি ইউনিট, কোস্টগার্ড ও মৎস্য বিভাগসহ ১৯ দিনে (১৩ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত) চাঁদপুরে পদ্মা মেঘনা নদীর বিভিন্ন এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় নদীতে মাছ ধরা অবস্থায় ৩০১ জনকে আটক করা হয়েছে।

আরও পড়ুন

বিশ্বে বায়ুদূষণের শীর্ষে দিল্লি, চতুর্থ অবস্থানে ঢাকা
হঠাৎ কেন বাংলাদেশ প্রসঙ্গ টেনে আনলেন ট্রাম্প?
আজ থেকে কাঁচাবাজারেও নিষিদ্ধ পলিথিন

বিজ্ঞাপন

নৌপুলিশ চাঁদপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ বলেন, মা ইলিশ রক্ষায় জেলা টাস্কফোর্সের নিয়মিত অভিযান অব্যাহত আছে। ২৪ ঘণ্টা নদীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, নৌপুলিশ, কোস্টগার্ড ও মৎস্য বিভাগ পৃথক অভিযান চালাচ্ছে। তারই ধারাবাহিকতায় ৩০১ জেলেকে আলামতসহ গ্রেপ্তার করা হয়েছে। ৩৮টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৪৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, ১৭ জনকে ৭৩ হাজার টাকা জরিমানা এবং ৩৪ জন অপ্রাপ্তবয়স্ক জেলেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। বাকি ৯৯ জনের বিরুদ্ধে মৎস্য আইনে ৩৭টি এবং পুলিশের উপর হামলায় একটি মামলা করা হয়। এছাড়া জব্দ করা মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ এবং কারেন্ট জালগুলো আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়েছে।

প্রসঙ্গত, মা ইলিশ রক্ষায় ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন নদীতে সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এ সময়ে নদীতে নামলে আটক ব্যক্তির সর্বোচ্চ দুই বছরের জেল, ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। এ নির্দেশনা বাস্তবায়নে মৎস্য বিভাগ ও নৌপুলিশসহ সংশ্লিষ্ট প্রশাসনের অভিযান অব্যাহত আছে বলে জানা গেছে।

আনোয়ারুল হক/এফআরএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

গ্রেফতারজেলে

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

সার কালোবাজারির ঘটনায় বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪

সার কালোবাজারির ঘটনায় বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪