• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. কক্সবাজার

সাবেক এমপি বদির ম্যানেজার জাফর র‍্যাবের হাতে গ্রেপ্তার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিকক্সবাজার
১ নভেম্বর ২০২৪, ১১:৩২
অ+
অ-
সাবেক এমপি বদির ম্যানেজার জাফর র‍্যাবের হাতে গ্রেপ্তার

কক্সবাজারের সাবেক সংসদ সদস্য (এমপি) আব্দুর রহমান বদির ম্যানেজার ও টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর আহমেদকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দিনগত মধ্য রাতে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান র‍্যাব।

কক্সবাজার র‍্যাব ১৫ অতিরিক্ত পুলিশ সুপার (ল’ অ্যান্ড মিডিয়া অফিসার) মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার জাফর আহমেদ ইয়াবাসম্রাট খ্যাত সাবেক এমপি আব্দুর রহমান বদির ম্যানেজার ছিলেন এবং তার সব অপকর্মের সঙ্গী ছিলেন। জাফর আহমেদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

সাবেক গণপূর্তমন্ত্রী উবায়দুল মোকতাদির গ্রেপ্তার
পাথর থেকেই ঘরে ভাত আসে তাদের
জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন-ভাঙচুর

র‍্যাব সূত্রে জানা গেছে, টেকনাফে একটি হত্যাচেষ্টা মামলায় জাফরকে গ্রেপ্তার করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় মাদক চোরাচালানের পৃষ্ঠপোষক হিসেবে জাফর আহমেদের নাম আছে। তালিকায় মাদকের গডফাদার হিসেবে জাফরের দুই ছেলের নামও আছে।

বিজ্ঞাপন

টেকনাফে ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাট ও হামলার অভিযোগে আবদুর রহমান বদিকে প্রধান আসামি করে ৩৩ জনের নামে থানায় একটি মামলা হয়। এ মামলায় টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আহমেদকেও আসামি করা হয়েছে। কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ বাদী হয়ে টেকনাফ থানায় মামলাটি করেন। এতে অজ্ঞাত প্রায় ৭০ জনকে আসামি করা হয়।

কক্সবাজার র‍্যাব ১৫ অতিরিক্ত পুলিশ সুপার (ল’ অ্যান্ড মিডিয়া অফিসার) মো. কামরুজ্জামান জানান, টেকনাফ উপজেলা চেয়ারম্যান সাবেক এমপি বদির ম্যানেজার জাফরকে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে বৃহস্পতিবার দিনগত রাত ২টার দিকে গ্রেপ্তার করা হয়। তাকে কক্সবাজারে আনা হচ্ছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

সাইদুল ইসলাম/এফআরএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

গ্রেফতারআওয়ামী লীগর‌্যাব

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

মৌলভীবাজারে ছোট ভাইকে হত্যার ঘটনায় বড় ভাই গ্রেপ্তার

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

আদালতে আসামির ভাইকে পিটুনি, একজনের কারাদণ্ড

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

সার কালোবাজারির ঘটনায় বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪

সার কালোবাজারির ঘটনায় বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪