• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. রাজবাড়ী

রাজবাড়ীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ৮ জেলের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিরাজবাড়ী
২ নভেম্বর ২০২৪, ১২:০০
অ+
অ-
রাজবাড়ীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ৮ জেলের কারাদণ্ড

রাজবাড়ীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করার অপরাধে ৮ জেলেকে আটক করে তাদের তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৮ হাজার ৬০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছে থেকে পাওয়া ১ লাখ ২৭ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং ৬৯ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (০১ নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত পদ্মায় অভিযান চালিয়ে তাদের এই সাজা দেওয়া হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীব বলেন, ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ইলিশ শিকারে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। নিষেধাজ্ঞার শুরু থেকেই মৎস্য বিভাগ, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন নদীতে অভিযান চালিয়ে আসছে। আমাদের অভিযানে জেলা পুলিশ, নৌপুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সহযোগিতা করে আসছে। নিষেধাজ্ঞার এ সময় নদীতে মাছ শিকারে নামলেই আমরা তাদের জেল-জরিমানা করা হচ্ছে। এছাড়া জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ও ইলিশ মাছ বিভিন্ন এতিমখানায় দান করে দেওয়া হচ্ছে।

জেলা মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ১৩ অক্টোবর থেকে গতকাল ১ নভেম্বর পর্যন্ত ২০ দিনে জেলায় অভিযান চালিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে মোট ২২৪ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড, ১ লাখ ১৯ হাজার ২০০ টাকা আর্থিক জরিমানা করা হয়েছে। এছাড়াও এই ২০ দিন অভিযান চালিয়ে ইলিশ শিকারে ব্যবহৃত অবৈধ ১৮ লাখ ২৩ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে ও ১ হাজার ৪৩৮ কেজি ইলিশ জেলেদের কাছ থেকে জব্দ করে স্থানীয় এতিমখানায় দান করে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

মীর সামসুজ্জামান সৌরভ/এফআরএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

কারাগার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

জাবি শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী কারাগারে

জাবি শিক্ষার্থীর রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী কারাগারে

ঈদে কারাবন্দিদের উন্নতমানের খাবার পরিবেশন করা হবে

ঈদে কারাবন্দিদের উন্নতমানের খাবার পরিবেশন করা হবে

নাটোরে কৃষক হত্যা মামলায় নারীসহ ৪ জনের যাবজ্জীবন

নাটোরে কৃষক হত্যা মামলায় নারীসহ ৪ জনের যাবজ্জীবন

বছরের পর বছর ঝুলে আছে কারাবন্দিদের জন্য অ্যাম্বুলেন্স কেনার প্রস্তাব

পর্যাপ্ত অ্যাম্বুলেন্সের অভাবে বাড়ছে মৃত্যুবছরের পর বছর ঝুলে আছে কারাবন্দিদের জন্য অ্যাম্বুলেন্স কেনার প্রস্তাব