• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ঢাকা

একসঙ্গে চার কন্যাসন্তানের জন্ম দিলেন ফারজানা

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধিসাভার (ঢাকা)
৩ নভেম্বর ২০২৪, ১৫:৩৫
অ+
অ-
একসঙ্গে চার কন্যাসন্তানের জন্ম দিলেন ফারজানা

সাভারে একসঙ্গে চার কন্যাসন্তানের জন্ম দিয়েছেন এক নারী। রোববার (৩ নভেম্বর) এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ওটি ইনচার্জ ডাক্তার নাসির উদ্দিন ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

এর আগে শনিবার ভোরে ওই হাসপাতালে স্বাভাবিকভাবে চার কন্যাসন্তানের জন্ম দেন ফারজানা আক্তার (২৭)। ফারজানা আক্তার নরসিংদীর মনোহরদী থানার মাদুশাল গ্রামের বাহরাইন প্রবাসী মজনু মিয়ার স্ত্রী।

ফারজানার স্বজনরা জানান, ফারজানার আগে এক ছেলে সন্তান রয়েছে। ফারজানা আবার গর্ভবতী হলে নরসিংদীতে ডাক্তার দেখানো হয়। সেখানে আলট্রাসনোগ্রাফিতে তিন সন্তান রয়েছে বলে জানান ডাক্তার। পরে পরিবারের সবাই সিদ্ধান্ত নিয়ে শুক্রবার (১ নভেম্বর) রাতে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর শনিবার ভোরে সিজারের মাধ্যমে ফারজানা চার কন্যাসন্তানের জন্ম দেন।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ওটি ইনচার্জ ডাক্তার নাসির উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, নরসিংদী থেকে আসা এক গৃহবধূ একসঙ্গে চার কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। মা ও চার নবজাতক সুস্থ রয়েছেন। চারজনের মধ্যে প্রথম কন্যার ওজন ১ কেজি ৩০০ গ্রাম, দ্বিতীয় জনের ১ কেজি ২০০ গ্রাম, তৃতীয় জনের ১ কেজি ৩০০ গ্রাম ও চতুর্থ কন্যার ওজন ১ কেজি ২০০ গ্রাম।

বিজ্ঞাপন

লোটন আচার্য্য/এমজেইউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ভিন্ন স্বাদের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘সত্যায়িত করতে গিয়ে খুব অপদস্থ আর অসম্মানের শিকার হয়েছিলাম’

‘সত্যায়িত করতে গিয়ে খুব অপদস্থ আর অসম্মানের শিকার হয়েছিলাম’

সিজার ছাড়াই একসঙ্গে তিন ছেলে সন্তানের জন্ম দিলেন কাজল আক্তার

সিজার ছাড়াই একসঙ্গে তিন ছেলে সন্তানের জন্ম দিলেন কাজল আক্তার

হাতের পাঁচ আঙুল দেখিয়ে ভিডিও প্রকাশ নেতানিয়াহুর

হাতের পাঁচ আঙুল দেখিয়ে ভিডিও প্রকাশ নেতানিয়াহুর

বাবা-চাচার চুক্তিকে ঘিরে বিপাকে ১২ বছরের আওসাফ!

বাবা-চাচার চুক্তিকে ঘিরে বিপাকে ১২ বছরের আওসাফ!