• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. কিশোরগঞ্জ

ভৈরবে কাইয়ূম হত্যার ঘটনায় বিএনপি নেতাসহ ১৪০ জনের নামে মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিকিশোরগঞ্জ
৪ নভেম্বর ২০২৪, ১৯:২০
অ+
অ-
ভৈরবে কাইয়ূম হত্যার ঘটনায় বিএনপি নেতাসহ ১৪০ জনের নামে মামলা

কিশোরগঞ্জের ভৈরবে মৌটুপি গ্রামে দুই পক্ষের সংঘর্ষে কাইয়ূম হত্যার ঘটনায় সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা তোফাজ্জল হককে প্রধান আসামি করে ১৪০ জনের নামে মামলা করা হয়েছে। এ মামলায় অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (০৩ নভেম্বর) রাতে নিহত কাইয়ূমের স্ত্রী জোৎস্না বেগম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাসমত উল্লাহ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ভৈরবের সাদেকপুর ইউনিয়নের মৌটুপি গ্রামে দুই পক্ষের সংঘর্ষের সময় কাইয়ূম মিয়া (৪৫) নিহত হন। ওই গ্রামের রমিজ উদ্দিন মিয়ার ছেলে কাইয়ূম। এ ঘটনায় আহত হন প্রায় ৫০ জন। তাদের মধ্যে গুরুতর আহতদের মধ্যে মোস্তাক, সায়জুল, মিলন, মস্তু মিয়া, মরক আলী ও লিটন মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল।

প্রসঙ্গত, এই দুই বংশের মধ্যে ৫৬ বছর ধরে চলছে দ্বন্দ্ব। বংশ দুটি হলো উপজেলার সাদেকপুর ইউনিয়নের মৌটুপি গ্রামের বর্তমান চেয়ারম্যানের সরকারবাড়ি ও সাবেক চেয়ারম্যানের কর্তাবাড়ি। সরকারবাড়ি পক্ষে নেতৃত্ব দেন ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা সরকার শেফায়াত উল্লাহ। আরেকপক্ষ কর্তাবাড়ির নেতৃত্ব দেন সাবেক চেয়ারম্যান ও বিএনপির নেতা তোফাজ্জল হোসেন৷ 

বিজ্ঞাপন

দুই বংশের দ্বন্দ্বে ইকবাল মিয়াসহ এ পর্যন্ত ১৪ জন খুন হয়েছেন।

আরও পড়ুন

১০ জেলা ও মহানগরে বিএনপির কমিটি ঘোষণা
ময়মনসিংহে ফিলিং স্টেশনে আগুন, নিহত ১
সারদায় পুলিশের আরও ৫৮ এসআইকে অব্যাহতি

জানা গেছে, গত ঈদের পর দিন তোফাজ্জল হকের গোষ্ঠীর নাদিম কর্তা সরকার বাড়ির লোকজনের হাতে খুনের অভিযোগ ওঠে। এ ঘটনার জেরে ১৩ সেপ্টেম্বর কর্তা বাড়ির লোকজনের হাতে সরকার বাড়ির ইকবাল খুন হন বলে অভিযোগ ওঠে। দুটি খুনের ঘটনায় উভয়পক্ষ পাল্টাপাল্টি মামলা করে। কর্তা বাড়ির নাদিম হত্যা মামলার আসামিরা আদালত থেকে জামিন নিয়েছেন।

বিজ্ঞাপন

এসব ঘটনার জেরে গত বৃহস্পতিবার দুই পক্ষের মধ্যে ফের সংঘর্ষ হয়। উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে বল্লমের আঘাতে ঘটনাস্থলেই কাইয়ূম মিয়া নামে একজন নিহত হন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হন।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাসমত উল্লাহ জানান, নিহত কাইয়ূমের স্ত্রী মামলা করেছেন। এ ঘটনা তদন্ত করে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মোহাম্মদ এনামুল হক হৃদয়/এফআরএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মামলাসংঘর্ষ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শেরপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

শেরপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

ট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে

জুলাই হত্যাযজ্ঞট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে

উত্তরায় রিকশা চালককে পিটিয়ে হত্যার গুজব, দফায় দফায় সংঘর্ষ

উত্তরায় রিকশা চালককে পিটিয়ে হত্যার গুজব, দফায় দফায় সংঘর্ষ

নাটোরে কৃষক হত্যা মামলায় নারীসহ ৪ জনের যাবজ্জীবন

নাটোরে কৃষক হত্যা মামলায় নারীসহ ৪ জনের যাবজ্জীবন