বিজ্ঞাপন

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছে। সোমবার (৪ নভেম্বর) বিকেল ৪টায় বিরামপুর উপজেলার দিনাজপুর গোবিন্দগঞ্জ মহাসড়কের জোয়ালকামরা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছে বিরামপুর উপজেলার সারমপুর গ্রামের বিরামপুর পৌর এলাকার ইসলামপাড়ার ইউনুস আলীর ছেলে বাদশা (১৬) ও একই এলাকার জিয়ারুল হকের ছেলে রিফাত (১৭)। 

বিরামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিকেল ৪টার দিকে রিফাত ও তার বন্ধু বাদশা মোটরসাইকেল যোগে বিরামপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে জোয়ালকামড়া নামক স্থানে পৌঁছালে অপরদিক থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকের চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। 

ইমরান আলী সোহাগ/আরএআর