• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. কুমিল্লা

বাস-লরির সংঘর্ষ, কুমিল্লা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিকুমিল্লা
৫ নভেম্বর ২০২৪, ১৩:৪৩
অ+
অ-
বাস-লরির সংঘর্ষ, কুমিল্লা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ

কুমিল্লার দেবিদ্বারে বাস ও লরির সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ ঘটনার পর কুমিল্লা-সিলেট মহাসড়কের যান চলাচল তিন ঘণ্টারও বেশি সময় ধরে বন্ধ রয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মহাসড়কের কুমিল্লার দেবিদ্বার উপজেলার চরবাকর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কুমিল্লা রিজিয়নের মিরপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলী ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে কুমিল্লা থেকে কোম্পানিগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস ট্রাককে ওভারটেক করতে যায়। এসময় চট্টগ্রাম থেকে সিলেটের দিকে যাওয়া একটি পণ্যবাহী লরিকে ধাক্কা দিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারায়। এতে বাসের অন্তত ২০ যাত্রী আহত হন। তবে কেউই নিহত হননি।

আরও পড়ুন

নিখোঁজের ৫ দিন পর ভ্যানচালকের গলিত মরদেহ উদ্ধার, ২ বন্ধু আটক
শ্বশুরের রক্তাক্ত মরদেহ উদ্ধার, পাশে পড়ে ছিল জামাইয়ের জ্যাকেট

বিজ্ঞাপন

ঘটনার পর কুমিল্লা-সিলেট মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ তিন ঘণ্টারও বেশি সময় কুমিল্লার সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, সিলেট, সুনামগঞ্জসহ বিভিন্ন উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

ওসি বলেন, দুর্ঘটনাকবলিত গাড়িগুলো উদ্ধারের জন্য ক্রেন আনা হয়েছে। হাইওয়ে পুলিশ যান স্বাভাবিক করতে কাজ করছে। গাড়িগুলো উদ্ধারের পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হবে।

আরিফ আজগর/আরকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

যানজটসড়ক দুর্ঘটনা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঈদে বাড়ি যাওয়ার পথে মাদ্রাসাছাত্র নিহত

ঈদে বাড়ি যাওয়ার পথে মাদ্রাসাছাত্র নিহত

বগুড়ায় ঈদের আগে সওজের সড়ক সংস্কারে জনভোগান্তি

বগুড়ায় ঈদের আগে সওজের সড়ক সংস্কারে জনভোগান্তি

আটক অটো চালককে ছিনিয়ে নেওয়া স্বেচ্ছাসেবক নেতার নামে মামলা

দুর্ঘটনায় সন্তানসহ পুলিশ কর্মকর্তা আহতআটক অটো চালককে ছিনিয়ে নেওয়া স্বেচ্ছাসেবক নেতার নামে মামলা

আলুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক নিহত

আলুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, চালক নিহত