• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. কক্সবাজার

ঘুষ না পেয়ে প্রবাসীর স্ত্রীকে রাত্রিযাপনের প্রস্তাব পুলিশ সদস্যের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিকক্সবাজার
৭ নভেম্বর ২০২৪, ১২:০৬
অ+
অ-
ঘুষ না পেয়ে প্রবাসীর স্ত্রীকে রাত্রিযাপনের প্রস্তাব পুলিশ সদস্যের

কক্সবাজার টেকনাফে ঘুষের টাকা না পেয়ে এক প্রবাসীর স্ত্রীকে আবাসিক হোটেলে রাত্রিযাপনের প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল মুবিনের বিরুদ্ধে।  

বিজ্ঞাপন

বুধবার (৬ নভেম্বর) রাতে টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বাহারছড়ার ওই ভুক্তভোগী নারী। তিনি টেকনাফ শামলাপুল শীলখালী এলাকার এক প্রবাসীর স্ত্রী। 

থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, ১৬ অক্টোবর ওই প্রবাসীর বাড়িতে স্বত্বদখলীয় জমির ঘেরা ও ঘর-বাড়ি ভাঙচুর করে একদল দুর্বৃত্ত। আতঙ্কিত হয়ে তারা পরিবার পুলিশের জরুরি সেবা ৯৯৯ এ কল করে সহায়তা চান। তখন বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল ঘটনাস্থলে যায়। এসময় তদন্তের নামে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল মুবিন ভুক্তভোগী নারীর থেকে ১২ হাজার টাকা নেন। পরে ১৮ অক্টোবর এএসআই আব্দুল মুবিনের ব্যক্তিগত নাম্বার থেকে ফোন করে সুষ্ঠু বিচার পাইয়ে দেওয়ার নামে কক্সবাজারের আবাসিক হোটেলে রাত্রিযাপনের কু-প্রস্তাব দেন। তার প্রস্তাবে রাজি না হওয়ায় প্রতিদিন ভুক্তভোগীর হোয়াটসঅ্যাপে মেসেজ ও কল দিতে থাকেন ওই পুলিশ সদস্য।

আরও পড়ুন

র‍্যাবের থেকে ছিনিয়ে নেওয়া আ.লীগ নেতাকে গ্রেপ্তার করলো পুলিশ
আ.লীগ সভাপতি ও সাবেক চেয়ারম্যানকে ধরিয়ে দিলেন স্থানীয় জনতা

বিজ্ঞাপন

ভুক্তভোগী নারী বলেন, বিচার পাইয়ে দেওয়ার নামে আমার কাছ থেকে দুই দফা টাকা নেন মুবিন স্যার। এরপর আমাকে অনেকদিন ঘুরিয়েছেন। আমার কাছে আবারও টাকা চাইলে আর দেইনি। পরে তিনি আমাকে আবাসিক হোটেলে যাওয়ার কথা বলেন। যা আমার কাছে প্রমাণ আছে।

এ বিষয়ে জানতে চাইলে বাহারছড়া এএসআই আব্দুল মুবিন অভিযোগ অস্বীকার করে বলেন, প্রবাসীর স্ত্রীর সঙ্গে আমার কথাই হয়নি। এসব সম্পূর্ণ ভুয়া।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ওই নারী লিখিত অভিযোগ দিয়েছেন। আমরা তদন্ত করে ওই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।

বিজ্ঞাপন

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শাকিল আহমেদ বলেন,  বিষয়টি গুরুত্বসহারে দেখছি। সঠিক বিচারের আশ্বাস দিচ্ছি।

সাইদুল ইসলাম/আরকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পুলিশঅভিযোগ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

রংপুরে মাউশি’র উপ-পরিচালকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ

রংপুরে মাউশি’র উপ-পরিচালকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ

ঈদে ঘরে ফেরা মানুষের জন্য পুলিশের ‘ফ্রি বাস’ সার্ভিস চালু

ঈদে ঘরে ফেরা মানুষের জন্য পুলিশের ‘ফ্রি বাস’ সার্ভিস চালু

র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল

র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল