• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. গাজীপুর

বন্ধ তুসুকা গ্রুপের ৬ কারখানার ২৩৯ শ্রমিক চাকরিচ্যুত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিগাজীপুর
৭ নভেম্বর ২০২৪, ১৭:২৭
অ+
অ-
বন্ধ তুসুকা গ্রুপের ৬ কারখানার ২৩৯ শ্রমিক চাকরিচ্যুত

অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকার তুসুকা গ্রুপের ৬টি কারখানার ২৩৯ জন শ্রমিককে চাকরিচ্যুত করা হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে চাকরিচ্যুত শ্রমিকদের একটি তালিকা কারখানার প্রধান ফটকে টানিয়ে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

তুসুকা কারখানার কয়েকজন শ্রমিক বলেন, চাকরিচ্যুতির খবর পেয়ে সকালে কারখানায় গেটে এসে দেখি আমাদের অনেকের নাম রয়েছে।

কারখানা কর্তৃপক্ষ ও শিল্প পুলিশ জানায়, গত ২ নভেম্বর শ্রমিক আন্দোলনের কারণে ৩ নভেম্বর থেকে কোনাবাড়ী এলাকার তুসুকা গ্রুপের তুসুকা জিন্স লিমিটেড, তুসুকা ট্রাউজার্স লিমিটেড, তুসুকা প্রসেসিং লিমিটেড, তুসুকা প্যাকেজিং লিমিটেড, তুসুকা ডেনিম লিমিটেড এবং তুসুকা ওয়াশিং লিমিটেডসহ ৬টি কারখানা শ্রম আইনের ১৩ (১) ধারায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। বেশ কিছুদিন বন্ধ থাকার পর কারখানায় বিশৃঙ্খলার অভিযোগে ২৩৯ জন শ্রমিককে চাকরিচ্যুত করা হয়েছে। শ্রমিক ছাঁটাইয়ে খবর পেয়ে সকাল থেকে আশপাশের পুরুষ ও নারী শ্রমিকরা কারখানার সামনে ভিড় করছেন। অনেকে ক্ষোভ প্রকাশ করছেন।

চাকরিচ্যুত শ্রমিক নাজমা আক্তার বলেন, আমরা চাকরি ফিরে চাই। আমরা কাজ করতে চাই। কোনো ঝামেলা চাই না।

বিজ্ঞাপন

তুসুকা ট্রাউজার লিমিটেড কারখানার অপারেটর সাইফুল ইসলাম বলেন, আমার কোনো অপরাধ নাই তারপরও আমাকে চাকরিচ্যুত করা হয়েছে। এখন আবার নতুন করে চাকরি কোথায় পাব?

তুসুকা গ্রুপের পরিচালক তারেক হাসান বলেন, শ্রম আইনের বিধি মোতাবেক ২৩৯ জন শ্রমিককে চাকরিচ্যুত করা হয়েছে। তাদের সকল পাওনাদি শ্রম আইন অনুযায়ী পরিশোধ করা হবে। কারখানায় মারামারি ও ভাঙচুরের অভিযোগে তাদের চাকরিচ্যুত করা হয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার আবু তালেব বলেন, শ্রমিক ছাঁটাইয়ের খবর পেয়ে কোনাবাড়ীসহ বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

বিজ্ঞাপন

শিহাব খান/আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বাণিজ্যগার্মেন্টস শ্রমিক

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

৩০-৩৫ শতাংশ শ্রমিকের বেতন-বোনাস না হওয়া উদ্বেগজনক

ইসলামী আন্দোলন বাংলাদেশের বিবৃতি৩০-৩৫ শতাংশ শ্রমিকের বেতন-বোনাস না হওয়া উদ্বেগজনক

ঈদযাত্রায় ৫০ লাখ শ্রমিকের জন্য বিআরটিসি বাস বরাদ্দের দাবি

ঈদযাত্রায় ৫০ লাখ শ্রমিকের জন্য বিআরটিসি বাস বরাদ্দের দাবি

জ্বালানি তেলের সংকট নিরসনে দ্রুত আমদানির অনুমতি চায় মালিক সমিতি

জ্বালানি তেলের সংকট নিরসনে দ্রুত আমদানির অনুমতি চায় মালিক সমিতি

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হতে জার্মানি-ডেনমার্কের সমর্থন চায় ঢাকা

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হতে জার্মানি-ডেনমার্কের সমর্থন চায় ঢাকা