• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. রংপুর

রংপুরে মাইক্রোবাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদকরংপুর
৭ নভেম্বর ২০২৪, ২৩:৪৩
অ+
অ-
রংপুরে মাইক্রোবাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত

রংপুরের তারাগঞ্জে মাইক্রোবাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় একজন গুরুত্ব আহত হয়েছেন। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের ব্রাদার্স হিমাগারের পাশে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতের নাম মাজেদুল ইসলাম (৪৪)। মাজেদুল উপজেলার সয়ার ইউনিয়নের দামোদরপুর কাজী পাড়া গ্রামের ধান ব্যবসায়ী। তিনি মোটরসাইকেল চালক ছিলেন। 

আরও পড়ুন

শেখ হাসিনা ‘এক কাপড়ে’ পালিয়েছে : আবদুস সালাম
শিবলী সাদিকের বিরুদ্ধে মামলা, ৩ ছাত্রলীগ নেতাকর্মীর মরদেহ উত্তোলন

বিজ্ঞাপন

পুলিশ ও নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, মাজেদুল তারাগঞ্জে ব্যবসার কাজ শেষে রাত ৯টার দিকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে সৈয়দপুরগামী একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। 
এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এসময় গুরুতর আহত হন মোটরসাইকেলে আরোহী বদরগঞ্জের পলাশবাড়ি গ্রামের ফারুক। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। দুর্ঘটনা কবলিত মাইক্রোবাসটি রেখে চালক পালিয়ে গেছেন। 

তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, তারাগঞ্জ মোটরসাইকেল-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক মারা গেছেন। এছাড়া আরেক আরোহী আহত হয়েছেন। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ফরহাদুজ্জামান ফারুক/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সড়ক দুর্ঘটনামৃত্যু

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মালদ্বীপে অগ্নিকাণ্ডে নিহত আরেক বাংলাদে‌শির মরদেহ আসছে রাতে

মালদ্বীপে অগ্নিকাণ্ডে নিহত আরেক বাংলাদে‌শির মরদেহ আসছে রাতে

উত্তরার আজমপুরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

উত্তরার আজমপুরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

ঈদে বাড়ি যাওয়ার পথে মাদ্রাসাছাত্র নিহত

ঈদে বাড়ি যাওয়ার পথে মাদ্রাসাছাত্র নিহত

বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর