• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. গাজীপুর

গাজীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিগাজীপুর
১০ নভেম্বর ২০২৪, ২২:৫৪
অ+
অ-
গাজীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

গাজীপুর মহানগরীর ভারারুল বটতলা এলাকায় হযরত আলী (৩৮) নামে এক মুদি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (১০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। 

বিজ্ঞাপন

নিহত হযরত আলী গাজীপুর মহানগরীর ভারারুল বটতলা এলাকার আজিম উদ্দিনের ছেলে। তার মরদেহ শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

নিহতের ভাতিজা জুনায়েদ হোসেন বলেন, আমার চাচা একজন ব্যবসায়ী। তিনি বাড়ির পাশেই মুদির ব্যবসা করেন নিজের জায়গায়। নিজের জমিতে স্থাপনা করতে চাইলে দুই মাস আগে স্থানীয় মাসুদ দেওয়ান ও তার সহযোগীরা চাঁদা দাবি করেন। এটি আমার চাচা দিতে অস্বীকার করেন। কাজ শুরু করলে মাসুদ দেওয়ান, আলীমসহ ৫-৬ এসে মিস্ত্রির হাতে কোপ দিয়ে আহত করেন। এ ঘটনায় আমার চাচা থানায় তাদের নামে অভিযোগও দিয়েছেন। এরপর থেকে তারা চাচাকে কাফনের কাপড় কিনে রাখতে বলেন। এছাড়াও হত্যার হুমকি দেন।

রোববার বিকেলে চাচা দোকানে বসা ছিল। এ সময় মাসুদ তার দলবল নিয়ে চাচার ওপর দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ করেন এবং দোকানের ক্যাশে হাত দিয়ে টাকা লুট করার চেষ্টা করেন। এ সময় চাচা তাদের বাধা দিলে তাকে চাকু দিয়ে আঘাত করা হয়। এতে ফুসফুস ও গলায় আঘাত লেগে দোকানের মধ্যেই তিনি পড়ে যান। পরে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

বিজ্ঞাপন

গাজীপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।

শিহাব খান/আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

হত্যা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘মেয়েকে অত্যাচার করতো জামাই, সে আমার মেয়েকে হত্যা করেছে’

নিহত জাবি ছাত্রী খাদিজার মা‘মেয়েকে অত্যাচার করতো জামাই, সে আমার মেয়েকে হত্যা করেছে’

জাবি শিক্ষার্থী খাদিজা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি টিআইবির

জাবি শিক্ষার্থী খাদিজা হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি টিআইবির

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ১০ বছরের শিশুর গায়ে আগুন দিল কিশোর

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ১০ বছরের শিশুর গায়ে আগুন দিল কিশোর