• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. গাজীপুর

বকেয়া বেতন চেয়ে ফের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিগাজীপুর
১৩ নভেম্বর ২০২৪, ১০:০৮
অ+
অ-
বকেয়া বেতন চেয়ে ফের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকরা

গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা মহাসড়ক অবরোধ করেছেন কারখানার শ্রমিকরা।

বিজ্ঞাপন

বুধবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে গাজীপুর সিটি কর্পোরেশনের গাজীপুরা এলাকায় তারা টেক্স নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা তাদের বকেয়া বেতনের দাবিতে এই অবরোধ সৃষ্টি করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর মহানগরীর গাজীপুরা এলাকায় ওই পোশাক কারখানা গত অক্টোবর মাসের বেতনের দাবিতে কারখানার সামনে বিক্ষোভ করেন।

আরও পড়ুন

গাজীপুরে চার কারখানায় শ্রমিকদের কর্মবিরতি, ১৩ কারখানায় ছুটি
কাজে ফিরেছেন শ্রমিকেরা, শান্ত গাজীপুর শিল্পাঞ্চল

বিজ্ঞাপন

একপর্যায়ে তারা মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এসে অবরোধ সৃষ্টি করে। এতে ওই সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধের ফলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন বলেন, অক্টোবর মাসের বেতনের দাবিতে শ্রমিকরা ঢাকা-মহাসড়ক অবরোধ করে রেখেছে। শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার জন্য পুলিশ কাজ করছে।

প্রসঙ্গত, এর আগে বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক টানা ৬০ ঘণ্টা অবরোধ করেছিলেন টিএনজেড কারখানার শ্রমিকেরা। সোমবার (১১ নভেম্বর) রাতে অবরোধ প্রত্যাহার করে নেন তারা। 

বিজ্ঞাপন

শিহাব খান/আরকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে’

ফরজানা শারমিন পুতুল‘শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে’

বগুড়ায় ঈদের আগে সওজের সড়ক সংস্কারে জনভোগান্তি

বগুড়ায় ঈদের আগে সওজের সড়ক সংস্কারে জনভোগান্তি

সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে ১০ দিন

সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে ১০ দিন

তরমুজবোঝাই ট্রলার ডুবে ভেসে গেল কৃষকের স্বপ্ন

তরমুজবোঝাই ট্রলার ডুবে ভেসে গেল কৃষকের স্বপ্ন