• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. মানিকগঞ্জ

আরিচায় বিআইডব্লিউটিএর ড্রেজার মেশিনের পাইপে আগুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিমানিকগঞ্জ
১৪ নভেম্বর ২০২৪, ১৩:৪৯
অ+
অ-
আরিচায় বিআইডব্লিউটিএর ড্রেজার মেশিনের পাইপে আগুন

মানিকগঞ্জের শিবালয় উপজেলার আরিচা ফেরিঘাট এলাকায় বিআইডব্লিউটিএর ড্রেজার মেশিনের পাইপে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বিআইডব্লিউটিএর ড্রেজিং অফিসের সামনে এ ঘটনা ঘটে। একঘণ্টা পর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন

বিআইডব্লিউটিএর ওয়াচম্যান তোতা মিয়া বলেন, লোকজনের চিৎকারে অফিস থেকে বের হয়ে পাইপে আগুন লেগেছে দেখতে পাই। এই পাইপগুলো ড্রেজিংয়ের কাজে ব্যবহারের জন্য অফিসের সামনে স্তুপ করে রাখা ছিল। এ সময় ২০ থেকে ২৫টি পাইপে আগুন লাগে। আগুনের সূত্রপাতের বিষয়টি এখনো বুঝতে পারছি না।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল হামিদ মিয়া বলেন, আগুন নিয়ন্ত্রণে মোট তিন ইউনিট কাজ করেছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে। আগুনের সূত্রপাতের বিষয় এখনো কিছু বোঝা যাচ্ছে না। এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে। 

সোহেল হোসেন/আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অগ্নিকাণ্ড

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ১০ বছরের শিশুর গায়ে আগুন দিল কিশোর

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ১০ বছরের শিশুর গায়ে আগুন দিল কিশোর

ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

চাঁদপুরে অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে পুলিশের গাড়িতে আগুন

চাঁদপুরে অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে পুলিশের গাড়িতে আগুন

খাগড়াছড়িতে আগুনে বিদ্যালয়ের টিনসেট ভবন পুড়ে ছাই

খাগড়াছড়িতে আগুনে বিদ্যালয়ের টিনসেট ভবন পুড়ে ছাই