• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. ফেনী
আন্দোলনে হতাহতের মামলা

ফেনীতে ইউপি চেয়ারম্যান, যুবদল নেতার ভাইসহ গ্রেপ্তার ৬

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিফেনী
১৪ নভেম্বর ২০২৪, ২১:৫৮
অ+
অ-
ফেনীতে ইউপি চেয়ারম্যান, যুবদল নেতার ভাইসহ গ্রেপ্তার ৬

ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মীকে আটক করা হয়েছে। পরে তাদের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা।

জানা গেছে, বুধবার (১৩ নভেম্বর) দিনগত রাতে ও বৃহস্পতিবার দুপুরে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে ফেনী সদর উপজেলা থেকে চারজন, সোনাগাজী থেকে একজন ও দাগনভূঞা থেকে একজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্র জানায়, অভিযানে সোনাগাজী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক উম্মে রুনা (৪২), জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকারের ছোটভাই জেলা ছাত্রলীগের সাবেক সদস্য এখলাছ উদ্দিন খন্দকার বাবলু (৩৩), দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হেদায়েত উল্ল্যাহ সোহেল (৫২), ফাজিলপুর ইউনিয়ন সমাজকল্যাণ সম্পাদক ফজলুল হক সুমন (২৬), কাজীরবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ফয়েজ আহমেদ (৬০) ও মোটবী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. সাদ্দাম হোসেনকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫
সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্রকে আদালত চত্বরে ডিম নিক্ষেপ
খুলনায় সাবেক আইজিপি, কেএমপি কমিশনারসহ ১৯ জনের নামে মামলা

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা বলেন, গ্রেপ্তারদের আন্দোলনে হতাহতের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

তারেক চৌধুরী/এফআরএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

গ্রেফতার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে দুই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে দুই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক