• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. জয়পুরহাট

জয়পুরহাটে অটোরিকশাচালক হত্যার ঘটনায় গ্রেপ্তার ২

জেলা প্রতিনিধি
জয়পুরহাট
১৫ নভেম্বর ২০২৪, ০২:৪৭
অ+
অ-
জয়পুরহাটে অটোরিকশাচালক হত্যার ঘটনায় গ্রেপ্তার ২

জয়পুরহাটে ব্যাটারিচালিত অটোরিকশা চালক দিলীপ চন্দ্র (৫৭) হত্যার ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে জেলার পাঁচবিবি উপজেলার চাঁনপাড়া এলাকা থেকে ছিনতাই হওয়া অটোরিকশাসহ তাদের গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তাররা হলেন- জয়পুরহাট জেলা শহরের হাতিল মাগ্নিপাড়া এলাকার ইসমাইল হোসেনের ছেলে এনামুল হোসেন (২২) ও বিহারীপাড়া মহল্লার খলিলুর রহমানের ছেলে ইমান আলী (২০)।

জানা গেছে, পূর্ব দোগাছী গ্রামের বাসিন্দা দিলীপ ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন। জয়পুরহাট জেলা শহর ও আশপাশের এলাকায় রাতের বেলা বেশি সময় রিকশা নিয়ে বের হতেন তিনি। প্রতিদিনের মতো বুধবার (১৩ নভেম্বর) রাতে তিনি রিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। পরে বৃহস্পতিবার সকালে সদরের চকশ্যাম এলাকায় একটি মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পরিবারের সদস্যরা নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করেন। পুলিশ তার মরদেহ উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। তবে সেসময় কোনো রিকশা পাওয়া যায়নি। এ ঘটনার পর পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে জেলার চাঁনপাড়া এলাকা থেকে ছিনতাই হওয়া রিকশাসহ দুইজনকে গ্রেপ্তার করে। 

জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, দিলিপ নামে এক অটোরিকশা চালকের গলাকাটা মরদেহ উদ্ধারের ঘটনার পর থেকেই পুলিশ তৎপরতা বৃদ্ধি ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ছিনতাই হওয়া রিকশাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে। এ বিষয়ে শুক্রবার প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।

বিজ্ঞাপন

চম্পক কুমার/এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

গ্রেফতার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে দুই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে র‌্যাবের অভিযানে দুই হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার

ইরান যুদ্ধ নিয়ে গুজব ছড়ানো, আমিরাতে বাংলাদেশিসহ ৩৫ জন গ্রেপ্তার

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেওয়া প্রতারক আটক

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেপ্তার