• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. গাজীপুর

দ্বিতীয় দিনের মতো বেক্সিমকোর শ্রমিকদের সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিগাজীপুর
১৭ নভেম্বর ২০২৪, ১৩:১৬
অ+
অ-
দ্বিতীয় দিনের মতো বেক্সিমকোর শ্রমিকদের সড়ক অবরোধ

গাজীপুর মহানগরের সারাবো এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকেরা এক মাসের বকেয়া বেতনের দাবিতে দ্বিতীয় দিনের মতো চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।

বিজ্ঞাপন

শিল্প পুলিশ জানায়, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে পোশাক ও সিরামিক কারখানায় ৪১ হাজার কর্মী রয়েছে। এরমধ্যে আরএমজি কারখানার শ্রমিকেরা সপ্তাহখানেক ধরেই সড়ক অবরোধ করে গত মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানাচ্ছেন। গতকাল শনিবার সকাল থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে রাখেন। রাতে শ্রমিকরা অবরোধ তুলে নিলেও দ্বিতীয় দিনের মতো আজ সকাল ৯টা থেকে পুনরায় ওই সড়ক অবরোধ করে বকেয়া বেতন পরিশোধের দাবি জানাচ্ছেন। শিল্প পুলিশ গিয়ে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। তবে শ্রমিকরা বলছেন, বকেয়া বেতন প্রদানে আশ্বাস না পেলে তারা মহাসড়ক ছেড়ে যাবেন না।

এদিকে সড়ক অবরোধ করায় ওই রুট ব্যবহারকারী যাত্রী ও চালকেরা ভোগান্তিতে পড়েছেন। সড়কের উভয় পাশে তৈরি হয়েছে যানজট। উত্তরবঙ্গের যানবাহন বিকল্প গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ব্যবহার করে ঢাকার সঙ্গে সড়ক যোগাযোগ অব্যাহত রেখেছে।

এ বিষয়ে কাশিমপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, বেক্সিমকো কারখানার শ্রমিকরা তাদের অক্টোবর মাসের বেতনের দাবিতে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত অবরোধ করেছিলেন। রোববার সকাল ৯টা থেকে ফের তারা একই দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের সঙ্গে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা কথা বলছেন।

বিজ্ঞাপন

শিহাব খান/এমজেইউ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

গার্মেন্টস শ্রমিকপোশাক শিল্পঅবরোধ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

৩০-৩৫ শতাংশ শ্রমিকের বেতন-বোনাস না হওয়া উদ্বেগজনক

ইসলামী আন্দোলন বাংলাদেশের বিবৃতি৩০-৩৫ শতাংশ শ্রমিকের বেতন-বোনাস না হওয়া উদ্বেগজনক

ঈদযাত্রায় ৫০ লাখ শ্রমিকের জন্য বিআরটিসি বাস বরাদ্দের দাবি

ঈদযাত্রায় ৫০ লাখ শ্রমিকের জন্য বিআরটিসি বাস বরাদ্দের দাবি

গার্মেন্টসের ভেতরে ঝুলছিল শ্রমিকের মরদেহ

গার্মেন্টসের ভেতরে ঝুলছিল শ্রমিকের মরদেহ

পোশাক খাতকে ‘ইনোভেশন নেশন’ রূপান্তরে বিজিএমইএ-বিবিএফের চুক্তি

পোশাক খাতকে ‘ইনোভেশন নেশন’ রূপান্তরে বিজিএমইএ-বিবিএফের চুক্তি