• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. গাইবান্ধা

নিখোঁজের ৪ দিন পর নদীতে মিলল শিশুর মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিগাইবান্ধা
১৮ নভেম্বর ২০২৪, ০৬:০৩
অ+
অ-
নিখোঁজের ৪ দিন পর নদীতে মিলল শিশুর মরদেহ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের খুকশিয়া (শরবেসের ঘাট) গ্রামে নিখোঁজের ৪ দিন পর নদীতে ভেসে উঠেছে মাহিম বাবু নামের ৬ বছর বয়সী এক শিশুর মরদেহ।

বিজ্ঞাপন

রোববার (১৭ নভেম্বর) সন্ধ্যায় শিশু মাহিমের মরদেহ বাড়ির পাশের নলেয়া নদীতে ভেসে উঠে। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মাহিম ওই এলাকার মাজেদুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ নভেম্বর দুপুরে মাহিম তার দাদির সঙ্গে বাড়ির পাশে জমিতে ঘাস কাটতে যায়। একপর্যায়ে প্রাকৃতিক কর্ম সারার পর নদীতে পরিষ্কার হতে গিয়ে সে আর ফিরে আসেনি। সন্ধ্যা পেরিয়ে গেলেও মাহিম বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা এলাকায় খোঁজাখুঁজি শুরু করে। পরে মাইকিং করেও কোনো সন্ধান না পেয়ে পরদিন সকালে তার বাবা মাজেদুল ইসলাম গোবিন্দগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

অবশেষে চারদিন পর গতকাল সন্ধ্যায় শিশু মাহিমের মরদেহ বাড়ির পার্শ্ববর্তী নলেয়া নদীতে ভেসে উঠে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

বিজ্ঞাপন

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম বলেন, "প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাহিম পরিষ্কার হতে নদীতে নামার সময় পা পিছলে পড়ে ডুবে যায়। তারপরও বিষয়টি তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।"

রিপন আকন্দ/এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শিশুকে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা সুপার গ্রেপ্তার

আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে ভর্তিশিশুকে যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা সুপার গ্রেপ্তার

নোয়াখালীতে ইউএনওর ‘আপত্তিকর ভিডিও’ নিয়ে চাঞ্চল্য, হানি ট্র্যাপের গুঞ্জন

নোয়াখালীতে ইউএনওর ‘আপত্তিকর ভিডিও’ নিয়ে চাঞ্চল্য, হানি ট্র্যাপের গুঞ্জন

সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই সেবা চালু প্রধানমন্ত্রীর

সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই সেবা চালু প্রধানমন্ত্রীর

সন্ধ্যার পর থেকে বেড়েছে চাপ, গাজীপুর ছাড়ছেন ঘরমুখো মানুষ

আনন্দের ঈদ যাত্রাসন্ধ্যার পর থেকে বেড়েছে চাপ, গাজীপুর ছাড়ছেন ঘরমুখো মানুষ