• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. লালমনিরহাট

গণতন্ত্র কিন্তু এখনও আমাদের হাতের নাগালে নেই : গয়েশ্বর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিলালমনিরহাট
২৪ নভেম্বর ২০২৪, ০৮:৪১
অ+
অ-
গণতন্ত্র কিন্তু এখনও আমাদের হাতের নাগালে নেই : গয়েশ্বর

অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে পুরোনো দিনের একটি গান গেয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, এই পথ যদি শেষ না হয় তবে কেমন হত তুমি বলো তো? আমি প্রধান উপদেষ্টাকে বলতে চাই, এই পথ চলা যদি শেষ না হয় তবে কেমন হবে আপনি বলুন, আপনি ভাবুন, আপনি উত্তর দিন। 

বিজ্ঞাপন

শনিবার (২৩ নভেম্বর) বিকেলে লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে চলমান শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আন্দোলন এখনও শেষ হয়নি। গণতন্ত্র কিন্তু এখনও আমাদের হাতের নাগালে নেই। সম্ভবনা কতটুকু বলতে চাই না। মানুষ বড় বড় সংস্কার কম বুঝে। মানুষ বুঝে জিনিস পত্রের দাম বেশি। মানুষ চিৎকার দেয়, কবে সন্ত্রাস, মাদকমুক্ত হবে দেশ। এত বড় বড় সংস্কার মানুষ কম বুঝে। কারণ এ সংস্কার দিয়ে মানুষের অভাব মেটে না। সারাদেশের মানুষ ভোটের খেলা দেখার অধীর আগ্রহে অপেক্ষা করছে। 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ওবায়দুল কাদের বলতেন খেলা হবে খেলা হবে। এ খেলা তিনি আর খেলতে পারছেন না। তার খেলা কেমন হত তা আমরা দেখতে পারছি না। 

বিজ্ঞাপন

এ সময় আরও মধ্যে বক্তব্য রাখেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব দুলু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইশরাক হোসেন, লালমনিরহাট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক একেএম মমিনুল হকসহ রংপুর বিভাগের ১০টি সাংগঠনিক জেলা বিএনপির নেতাকর্মীরা। 

লালমনিরহাট জেলা বিএনপি আয়োজিত এ টুর্নামেন্টে রংপুর বিভাগের ১০টি সাংগঠনিক জেলা বিএনপি অংশ নিচ্ছে। এ টুর্নামেন্টের প্রতিটি আসরে বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকছেন। ২৮ নভেম্বর ফাইনাল খেলার মধ্যে দিয়ে এ আসরের সমাপ্তি ঘটবে।

নিয়াজ আহমেদ সিপন/আরকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অন্তর্বর্তীকালীন সরকারবিএনপি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

খাল খনন কার্যক্রমে বাধা নয়, সকলের সহযোগিতা চাই : পরিবেশমন্ত্রী

যুদ্ধ সামলাতে ৩৯ দেশে তেলের দাম বেড়েছে, বাংলাদেশে বাড়েনি

বিমান প্রতিমন্ত্রীযুদ্ধ সামলাতে ৩৯ দেশে তেলের দাম বেড়েছে, বাংলাদেশে বাড়েনি

আজ থেকে নাটোরের মাটিতে কোনো সন্ত্রাস-চাঁদাবাজি হতে দেব না : হুইপ দুলু

আজ থেকে নাটোরের মাটিতে কোনো সন্ত্রাস-চাঁদাবাজি হতে দেব না : হুইপ দুলু

দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী