• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. কুমিল্লা

কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিকুমিল্লা
২৬ নভেম্বর ২০২৪, ১১:৪১
অ+
অ-
কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

কুমিল্লার বুড়িচং উপজেলায় রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার বাকশিমুল ইউনিয়নের কালিকাপুর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন বুড়িচং উপজেলার বাকশিমুল গ্রামের আছমত আলীর ছেলে রফিক মিয়া, আব্দুল মালেকের স্ত্রী লুৎফা বেগম, তৈয়ব আলীর ছেলে সানু মিয়া, আলী আশ্রাফের স্ত্রী সফরজান বেগম ও মনির মিয়ার ছেলে সাজু মিয়া।

dhakapost

বুড়িচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

ওসি আজিজুল হক বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসেছি। নিহতদের পরিবার মরদেহগুলো নিয়ে গেছে। রেলওয়ে পুলিশ বাকি আইনি প্রক্রিয়া চালাবে।

স্থানীয়রা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সুবর্ণা এক্সপ্রেস ট্রেনটি সকাল ১০টায় বুড়িচং উপজেলার কালিকাপুর এলাকা অতিক্রম করছিল। এ সময় সেখানকার রেলক্রসিং দিয়ে একটি যাত্রীবাহী অটোরিকশা হঠাৎ করে রেললাইনে উঠে পড়ে। ফলে সেটি ট্রেনের সামনে পড়ে যায়। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই অটোরিকশার ৪ যাত্রীর মৃত্যু হয়। আহত হন আরও ৪ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরও একজনের মৃত্যু হয়।

আরিফ আজগর/আরকে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ট্রেন দুর্ঘটনামৃত্যু

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মালদ্বীপে অগ্নিকাণ্ডে নিহত আরেক বাংলাদে‌শির মরদেহ আসছে রাতে

মালদ্বীপে অগ্নিকাণ্ডে নিহত আরেক বাংলাদে‌শির মরদেহ আসছে রাতে

উত্তরার আজমপুরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

উত্তরার আজমপুরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন