• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. কামরুল ইসলাম

গোপনীয়তার নীতিব্যবহারের শর্তাবলিযোগাযোগআমাদের সম্পর্কেআমরাআর্কাইভবিজ্ঞাপন

৯৫ সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা ডিপ্লোমেটিক জোন, ঢাকা ১২১২।

+৮৮০ ৯৬১৩ ৬৭৮৬৭৮

phone+৮৮০ ১৩১৩ ৭৬৭৭৪২

whatsapp+৮৮০ ১৭৭৭ ৭০৭৬০০

info@dhakapost.com

বিজ্ঞাপন

  1. সারাদেশ
  2. পটুয়াখালী

আগামীর বাংলাদেশে আ.লীগের কোনো জায়গা হবে না : নুরুল হক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধিপটুয়াখালী
২৮ নভেম্বর ২০২৪, ২২:২৬
অ+
অ-
আগামীর বাংলাদেশে আ.লীগের কোনো জায়গা হবে না : নুরুল হক

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, বিএনপির মহাসচিবও জাতীয় ঐক্যের কথা বলেছেন। কারণ এই পট পরিবর্তনের পর আমরা যদি এখনই নিজেরা সুবিধার ধান্দায় ব্যস্ত হয়ে পড়ি, আমরা যদি বিভক্ত হয়ে পড়ি, তাহলে ফ্যাসিবাদ দ্রুতই কামব্যাক করবে। ফ্যাসিবাদ আবারও পুনর্গঠন হলে এই বাংলাদেশ ভয়ংকর সংকটে পড়বে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে পটুয়াখালীর গলাচিপা পৌর মঞ্চে সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা মরহুম শাজাহান খানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

নুরুল হক নুর বলেন, আপনারা জানেন দেশ স্বাধীনের পর ১৯৭২ থেকে ১৯৭৫ পর্যন্ত কী নির্মম, নিষ্ঠুর নির্যাতন চালানো হয়েছিল। সেই বাকশালের কালো থাবা ৯৬-এ শেখ হাসিনা দিতে না পারলেও ২০০৮ সালে কিন্তু ঠিকই দিয়েছে। এই রকমের বাকশালী চিন্তার ফ্যাসিস্ট রাজনৈতিক দল আওয়ামী লীগের আগামীর বাংলাদেশে কোনো জায়গা হবে না। 

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রুহুল কবির রিজভী ভাই জেলা বিএনপিকে চিঠি দিয়েছিলেন গলাচিপা-দশমিনায় আমাকে সাহায্য করার জন্য। জেলা বিএনপির নেতাকর্মীদের থেকে অনেক সাহায্য পেয়েছি। কিন্তু কিছু নেতাকর্মী সাহায্য না করে বরং অসৌজন্যমূলক আচরণ করেছেন। ওই চর অঞ্চল থেকে উঠে এসেছি, অনেক ঘাত-প্রতিঘাত, ধাক্কা খেয়ে এখানে এসেছি। তাই আমাদের ছোটখাটো ধাক্কা দিয়ে দাবানো যাবে না।

বিজ্ঞাপন

সভায় আরও বক্তব্য দেন মরহুম শাজাহান খানের ছেলে ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক শিপলু খান, উপজেলা যুবদলের সদস্য সচিব আশীষ কুমার সাহা, পৌর বিএনপির সাবেক সভাপতি রফিক খান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবেক কাউন্সিলর মো. শাহাবুদ্দিন শিকদার প্রমুখ। 

গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্ব স্মরণ সভায় মরহুম শাজাহান খানের স্ত্রী আনোয়ার খান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. সোরাভ মিয়াসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

রায়হান/আরএআর

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নুরুল হক নুর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ফ্যাসিবাদের পতন ঘটিয়ে নতুনভাবে দেশ গড়ার চেষ্টা চলছে : নুরুল হক নুর

ফ্যাসিবাদের পতন ঘটিয়ে নতুনভাবে দেশ গড়ার চেষ্টা চলছে : নুরুল হক নুর

যারা ৫ টাকায় পারাপার করতে পারবেন তারা ইজারা নেন : নুর

যারা ৫ টাকায় পারাপার করতে পারবেন তারা ইজারা নেন : নুর

মধ্যপ্রাচ্যে বাংলাদেশি নিহত ৪, আহত প্রায় ১৪ : প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যে বাংলাদেশি নিহত ৪, আহত প্রায় ১৪ : প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের প্রবাসীদের নিরাপত্তায় কাজ করছে সরকার : নুরুল হক নুর

মধ্যপ্রাচ্যের প্রবাসীদের নিরাপত্তায় কাজ করছে সরকার : নুরুল হক নুর